এক্সপ্লোর

North 24 Parganas : ঘোলায় দুষ্কৃতী দৌরাত্ম্য, তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি-সহ ৩টি বাড়িতে ভাঙচুর

TMC Leader Home Ransacked : তৃণমূল নেতার অভিযোগ, নিশ্চয়ই মদ্যপ অবস্থায় ছিল, মদ খেয়ে ইট নিয়ে কাচের ওপর অত্যাচার করেছে। ভাঙচুর করেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : রাস্তা থেকে ইট তুলে ছোড়া হচ্ছে বাড়ির দিকে, একবার নয়, বারবার, ক্যামেরায় দেখা যাচ্ছে দুই দুষ্কৃতীকে, রাস্তার এপাশ থেকে ওপাশে ছুটে গিয়ে মাটি থেকে ইঁট তুলে নিচ্ছে। তারপর, তা ছুড়ছে বাড়ি লক্ষ্য করে। উত্তর ২৪ পরগনার ঘোলার মহিষাপোতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। তৃণমূলের (TMC) প্রাক্তন উপপ্রধানের বাড়ি-সহ ৩টি বাড়িতে ভাঙচুর দুষ্কৃতীদের (Micreant)। ভাঙচুরের যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায় (CCTV)। ঘোলা থানায় (Ghola Police Station) অভিযোগ দায়ের, হামলার কারণ নিয়ে ধোঁয়াশা। 

রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার ঘোলার মহিষপোতা, নাটাগড়ে চলেছে দুষ্কৃতী তাণ্ডব। রাত তখন সাড়ে ১২টা-১টা, স্থানীয়দের দাবি, ৬ দুষ্কৃতী হামলা চালায়। বিলকান্দা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল উপপ্রধানের অনুষ্ঠান বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইঁট। ভেঙে যায় কাচের জানলা। তৃণমূল নেতার দাবি, ঘটনায় জড়িত স্থানীয় যুবকরা। মত্ত অবস্থায় হামলা চালানো হয় বলে অভিযোগ। 

 বিলকান্দা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, 'পার্টি অফিসের সিসিটিভির মাধ্যমে দেখতে পেলাম ঘটনাটা। ৬ জন পাড়ার, তাঁদের চেনা গেছে, সব এলাকারই ছেলে। নিশ্চয়ই মদ্যপ অবস্থায় ছিল, মদ খেয়ে ইট নিয়ে কাচের ওপর অত্যাচার করেছে। ভাঙচুর করেছে।'

শুধু তাই নয়, পাশেই, সোদপুর হাইস্কুলের এক শিক্ষকের বাড়ি, সেখানেও ভাঙচুর চালানো হয়। রেহাই পায়নি পাশের একটি আবাসনও। সোমবার সকালে দেখা যায়, ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক মদের বোতল। তৃণমূল নেতার দাবি, কোনও রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশ নয়, স্থানীয় কয়েকজন যুবক, মদ খেয়ে প্রায়শই এলাকায় এমন অশান্তি করে বলে অভিযোগ। ঘোলা থানায় হামলার অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। গোটা ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।

আরও পড়ুন- ওষুধ থেকে ওজন, স্পেশাল কেবিনে পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্যের খুঁটিনাটি খোঁজ এইমসের চিকিৎসকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget