এক্সপ্লোর

Titagarh Blast: টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখমকাণ্ডে গ্রেফতার ৫

6 Arrested in Titagarh Blast: উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বোমা বিস্ফোরণকাণ্ডে (Titagarh Blast) গ্রেফতার একাধিক। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,ধৃতরা স্থানীয় দুষ্কৃতী, তারাই মাঠের মধ্যে বোমা মজুত করেছিল।

বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। বিস্ফোরণস্থলের ঢিল ছোড়া দূরত্বে প্রাইমারি স্কুল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার করছে পুলিশ। রাজ্যের একাধিক জায়গায় বোম উদ্ধার করছে বোম স্কোয়াড। কিন্তু তারপরেও চোখে ধুলো দিয়ে বোমাবাজি করে চলেছে দুষ্কৃতিরা। যার উপর রাজনৈতিক রঙও চড়ানো হচ্ছে। কাদা ছোড়াছুড়ি চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। কখনও আবার গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই মুহূর্তে অতি সক্রিয় রাজ্য পুলিশ। তাই অপরাধীদের তল্লাশি চলছে। এবার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনাতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর প্রকৃত 'ষড়যন্ত্রকারী' কে ? আশা করা যাচ্ছে, তদন্তের মারফত আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে।

আরও পড়ুন, ১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার

তবে 'বারুদের স্তূপে পরিণত হয়েছে রাজ্য', একথা অনেকদিন আগেই বলেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এরপর সেই সুরেই একে একে রাজ্যের বিরোধী শীর্ষনেতাদেরও সরব হতে দেখা যায়। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, অনেকের রাজনীতিটা যেরকম, মাঝখানে অর্জুন সিং এসেছিলেন, তার উপরে অ্যাটাক হত। বাধ্য হয়ে চলে গিয়েছেন।এখন ওখানে যত ক্রিমিন্য়ালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে। কাজকর্ম নেই, বহু ছেলে ঘুরে বেড়াচ্ছে। হাতে বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতি করছে, তোলাবাজী করছে। করে খাচ্ছে। ' প্রসঙ্গত, এর আগে উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। এনিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, আর দুর্ভাগ্যের বিষয়, স্কুলে দিনের বেলায় ক্লাস চলা কালীন বোম ব্লাস্ট হচ্ছে। এত ভয়ঙ্কর এটা। যদি ক্লাসের মধ্য়েই বোমটা চলে আসত,তাহলে কত প্রাণহানি হত। শিক্ষাব্যবস্থায় যা দুর্নীতি, অন্তর্জলী যাত্রা, কোন ভরসায় মা-বাবারা ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাবে', বলে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget