এক্সপ্লোর

North 24 Parganas: ওমিক্রন সতর্কতায় টাকি রোডে স্বাস্থ্যকর্মীদের নিয়ে মিছিল, মাস্ক বিলি

Omicron: রাজ্যে রকেট গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যেও বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অসচেতনতার ছবি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে মিছিল আয়োজন করল প্রশাসন। মিছিল থেকে বিলি করা হল মাস্ক।

সমীরণ পাল, টাকি: রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা, ওমিক্রন সংক্রমণ। গতকাল থেকে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। তা সত্ত্বেও অনেকের মধ্যেই সচেতনতা দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ওমিক্রন সতর্কতায় স্বাস্থ্যকর্মীদের নিয়ে মহামিছিল হল উত্তর ২৪ পরগনার টাকি রোডে। সাধারণ মানুষকে মাস্ক পরালেন প্রশাসনিক আধিকারিকরা।

কলকাতার পরে উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে, ওমিক্রনের দাপটও দেখা যাচ্ছে। সংক্রমণ মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। গতকাল থেকে শুরু হয়েছে বিধিনিষেধ। সিনেমা হল, রেস্তোরাঁ, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষের উপস্থিতির কথা বলা হয়েছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোলে জরিমানা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যে গতকাল বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপি, ভিসিডি ও আশাকর্মীদের নিয়ে টাকি রোডের উপরে সচেতনতা র‍্যালি আয়োজন করেন বারাসাত এক নম্বরের বিডিও সৌগত পাত্র, দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।

কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে টাকি রোড ধরে জি এন আর সি হসপিটাল পর্যন্ত যাওয়া হয়। মাইকে প্রচার করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কেউ মাক্স ছাড়া রাস্তায় বেরোলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ, বিডিও সৌগত পাত্র এবং বারাসাত পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান। তাঁরা টাকি রোডের পথচলতি গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিয়ে দেন।

প্রশাসনের আশা, এই সচেতনতা মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা যাবে। সবাই যাতে বাড়ির বাইরে বেরোলে সবসময় মাস্ক পরে থাকেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখেন, সেটা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget