এক্সপ্লোর

RG Kar Protest: এরা কেউ মমতা নয়, যে আমরণ অনশন করবে, ৫ দিনেই এদের হাসপাতালে ভর্তি হতে হয় : সৌগত রায়

Sougata Roy Attacks Junior Doctors: ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ সৌগত রায়ের, কী বললেন তৃণমূল সাংসদ ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল সাংসদের। এবার আমরণ অনশনের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তিনি।  সৌগত রায় বলেন, 'এরা কেউ যতীন দাস নয়, মহাত্মা গান্ধী ও নয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে আমরণ অনশন করবে।'

গত শনিবার কামারহাটিতে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন , 'চিকিৎসকদের আন্দোলন কানা গলিতে ঢুকে গেছে। এরা নিজেদের বাঁচানোর জন্য অভয়ার পরিবারকে দিয়ে অনশন ভঙ্গ করেছে। এরা কেউ যতীন দাস নয়, মহাত্মা গান্ধী ও নয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে আমরণ অনশন করবে।পাঁচ দিন অনশন করতে না করতেই এদের হাসপাতালে ভর্তি হতে হয়। ইতিমধ্যেই সৌগত রায়ের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি সৌগত রায়কে বলতে শোনা গিয়েছিল, 'ওদের আন্দোলনটা একটা কানা গলিতে ঢুকে পড়েছে। যে কোনও আন্দোলনের একটা এক্সিট রুট থাকা দরকার। প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল।  এরা অপরিণত। গণ-আন্দোলনের অভিজ্ঞতা ছিল না। কিছু স্বার্থান্বেষী লোকদের উৎসাহ দিচ্ছিলেন। তাই আন্দোলনটা ভুল পথে গিয়েছে।' 

প্রসঙ্গত, ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন থেকেই কর্মবিরতি শুরু করেন আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। পরদিন অর্থাৎ ১০ অগাস্ট থেকে এই কর্মবিরতিতে সামিল হন রাজ্য়ের সমস্ত মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তখন থেকেই পথে নামা শুরু। অন্যদিকে, আর জি কর মেডিক্য়ালে মঞ্চ বেঁধে চলতে থাকে ধর্না-অবস্থান। এরমধ্য়েই, ১৪ অগাস্ট প্রাক স্বাধীনতার রাতে আর জি কর মেডিক্যালে তাণ্ডব চলে। একদল প্রথমেই আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে তছনছ করে দেয়। আরেকদল গেট ভেঙে ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। 

আরও পড়ুন, আজ ১২টি জেলায় বাড়ল পেট্রোলের দর, কোন শহরে সস্তা জ্বালানি ?

এরপর বাড়তে থাকে আন্দোলনের ঝাঁঝ। যা আছড়ে পড়ে রাজপথে। ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে, তাঁর হাতেই স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা। তাঁর টেবিলে রাখেন প্রতীকী শিরদাঁড়া। এরপর, ১০ সেপ্টেম্বর মগজ, চোখ, টিবিয়া হাতে স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 
 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget