এক্সপ্লোর

North 24 Parganas:পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের খুলি উদ্ধার, চাঞ্চল্য হাবরার হিরাপোলে

Skull Found From Deserted Pond:পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের খুলি উদ্ধার ঘিরে হইচই এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কার কঙ্কাল? পরিত্যক্ত পুকুরে ওই খুলিই বা এল কী ভাবে?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের খুলি (Skull found from desserted pond) উদ্ধার ঘিরে হইচই এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী (police force reaches habra)। কার কঙ্কাল? পরিত্যক্ত পুকুরে ওই খুলিই বা এল কী ভাবে? উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হিরাপোল এলাকার ঘটনায় শোরগোল।

কী ঘটেছিল?
পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের কারও কারও। নজরে আসে, পুকুরের মধ্যেই পড়ে রয়েছে একটি কঙ্কালে খুলি। কোথা থেকে এই খুলি এল, তা এখনও স্পষ্ট নয়। যে পরিত্যক্ত পুকুরে ঘটনাটি ঘটেছে, তাতে দীর্ঘ ১৫ দিন ধরে জল নেই। সেই পুকুর পাড়ে আমের পাতা আনতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে গিয়েই এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। পরিত্যক্ত পুকুরের মধ্যে থেকে কঙ্কালের খুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত অক্টোবরে গাইঘাটা থেকে পাঁচ বছর আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়।

গাইঘাটা থেকে উদ্ধার কঙ্কাল...
সে বার কালীপুজো উপলক্ষ্যে পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে কঙ্কালের খোঁজ মেলে। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করেছিল। প্রাথমিক ভাবে কঙ্কালের পাশে পড়ে থাকা জামা দেখে পরিবারের দাবি ছিল, এটি মনোজ সর্দার নামে এক ব্যক্তির। ৩ বছর আগে নিখোঁজ হন মনোজ, গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, দাবি তাঁর পরিবারের। তার আগে, অগাস্টে আরামবাগ রোডের ধারে ধানের জমি থেকে আর এক মানব কঙ্কালের অংশবিশেষ উদ্ধার হয়। মাথার খুলি,পাঁজরের অংশ-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মানবদেহের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মাধবডিহি থানার উচালন এলাকার ঘটনা। তবে এই প্রথমবার নয়, এর আগেও সল্টলেক, ভবানীপুর, কোচবিহার, ফলতা, জগদ্দল, বীরভূম-সহ একাধিক জায়গায় এর আগে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে। এই ঘটনার আগেই উত্তর ২৪ পরগনার জগদ্দলে একটি হাড় হিম করা ঘটনা প্রকাশ্য়ে আসে। ৬ বছর আগে দাদাকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি দেন ভাই। বাড়ির উঠোন খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেপুলিশ। গ্রেফতার করা হয় দুই ভাইকেই। একে একে উঠে আসে হাড়গোড়, খুলি। বাড়ির উঠোনে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নর কঙ্কাল। হাড় হিম করা এই ছবি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের। স্থানীয় সূত্রে খবর, মা মারা যাওয়ার পর অন্যত্র চলে যান বাবা। কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনগর আদর্শপল্লির এই বাড়িতে থাকতেন তিন ভাই। ২০১৪-তে হঠাৎ নিখোঁজ হয়ে যান বড় ভাই নিপু শীল। এলাকা ছাড়েন দুই ভাই অপু ও তপু। তারই ৬ বছর পর অবশেষে এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:'মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,' বার্তা মমতার

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget