এক্সপ্লোর

TMC Inner Clash : নর্দমা তৈরির প্রকল্পের উদ্বোধন! তা ঘিরেও তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্য়ে বিবাদ

TMC : গোষ্ঠীর মধ্য়ে বিবাদ। হাতে ঝাঁটা নিয়ে তেড়ে এলেন গ্রামের মহিলারা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : পঞ্চায়েতের ( Panchayat ) নর্দমা তৈরির প্রকল্পের উদ্বোধন! তা ঘিরেও তৃণমূলের ২ ( TMC ) গোষ্ঠীর মধ্য়ে বিবাদ। হাতে ঝাঁটা নিয়ে তেড়ে এলেন গ্রামের মহিলারা।

এই ঘটনা ঘিরে অশান্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার 9 North 24 Pargana ) হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামবাসীদের দাবি, ৪ দিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি ফিরোজ হাসান মোল্লা প্রকল্পের উদ্বোধন করেন। বৃহস্পতিবার সেখানে ফের প্রকল্পের উদ্বোধনের তোরজোর করেন, পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া মন্দিরা মণ্ডলের স্বামী তৃণমূল নেতা শঙ্কর মণ্ডল। এতেই ক্ষুব্ধ হয়ে চেয়ার-টেবিল মাইক ভাঙচুর করেন গ্রামবাসীরা। উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঝাঁটা নিয়ে তেড়ে যান মহিলারা। ঘটনায় আহত হয় ২ পক্ষের ৫জন।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খড়গপুরেও

অন্যদিকে, খড়গপুরেও প্রকাশ্য়ে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারম্য়ানের সঙ্গে খড়গপুর শহরের যুব তৃণমূলের সভাপতির বিবাদ। পুরসভার অস্থায়ী কর্মী, যুব তৃণমূল নেতা সোনু সিংহকেকে ঘাড় ধরে পুরসভা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পুরপ্রধান কল্য়াণী ঘোষের বিরুদ্ধে।

এরপরই পুরসভার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব তৃণমূল নেতার অনুগামীরা। ঘটনা ঘিরে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পুরপ্রধানকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও তোলেন কর্মীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রধান।  

জেলায় জেলায় তৃণমূলে ভাঙন

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় প্রকাশ্যে আসছে তৃণমূলের অন্তর্কলহ। ধরছে ভাঙনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীনই বীরভূমে দলত্যাগ করেছেন তিন তৃণমূল নেতা। কোচবিহার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরেও কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন, তো কেউ বিজেপিতে যোগ দিলেন। বুধবারই, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তারপরদিনই অনুব্রতহীন বীরভূমে অভিষেকের সফর চলাকালীন দল ছাড়েন ৩ তৃণমূল নেতা।নির্বাচনের আগে জনসংযোগে শান দিতে কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। 
আবার বৃহস্পতিবারই, এগরা ১ নম্বর ব্লকের কসবা এলাকায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।               

আরও পড়ুন :

গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?

 

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget