এক্সপ্লোর

Madan Mitra: 'অস্ত্র-প্রশিক্ষণ' বিতর্কের পর এবার 'কোদাল-কাস্তে', খেলার ডাকে ফের বিতর্কে মদন মিত্র

North 24 Parganas:ফের মদন মিত্রের গলায় খেলার ডাক। বললেন, 'কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না।'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের মদন মিত্রের (madan mitra) গলায় খেলার ডাক। বললেন, 'কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির (BJP) দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে (booth) এজেন্টই (agent) দিতে পারবে না।' রবিবার, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্তব্য মদনের। 

কী বললেন বিধায়ক?
কামারহাটির বিধায়কের বক্তব্য, '৯০ মিনিট খেলতে হবে না। একেবারে গোলহীন খেলা হবে। ...খেলতে তো দুদিকে লোক লাগবে। কিন্তু বুথে তো এজেন্টই দিতে পারবে না।' তাঁর প্রশ্ন, 'আমরা কী করব? উল্টো দিকে প্রার্থী নেই তো। আপনারা যদি দেখেন, ভোটার স্লিপে শুধু তৃণমূল ও নোটা ছাড়া অন্য় কোনও প্রার্থী নেই, তখন কোনও বিকল্প থাকবে না।' তৃণমূল জনপ্রতিনিধির এমন মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমালোচনা করেছে বিজেপি শিবির। রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'মানুষ তৃণমূলকে প্রত্যাখ্য়ান করেছেন। তাতে তৃণমূল কতটা ভয় পেয়ে গিয়েছে যে বিরোধীশূন্য নির্বাচন চাইছে।' একই সঙ্গে মদন মিত্রকেও কটাক্ষ করতে ছাড়েননি রাহুল। তাঁর মতে, দলে প্রায় ব্রাত্য মদন। এই ধরনের কথা বলে উপরমহলকে সন্তুষ্ট করতে চাইছেন কামারহাটির বিধায়ক, তোপ বিজেপি নেতার। বিদ্রুপের সুরে তীক্ষ্ণ সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। বলেন, 'উনি কখন কোন মুডে রয়েছেন, বলতে পারব না। কিন্তু এটা বোঝাই যায়, যতই রসবশ থাক, আসলে একটা একাধিপত্য ও দাপটের মনোভাবেই রাজনীতি করেন।' তবে পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও ধরনের হিংসাত্মক বাতাবরণে তৃণমূল যে সায় দেবে না, সেটা ফের স্পষ্ট করে দেন শশী পাঁজা। জানান, তৃণমূল সভানেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দুজনেই বার বার শান্তিপূর্ণ ও হিংসা ছাড়া ভোটের কথা বলেছেন। যদিও তাঁর কথায়, 'প্রত্যেক দল যেন বুথে এজেন্ট দিতে এটা আমরা চাই। কিন্তু তারা যে সব সময় প্রার্থী বা এজেন্ট পান না, সেটা আলাদা বিষয়।' 

আগেও বিতর্ক...
পঞ্চায়েত ভোটের মুখে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের বিধান দিয়ে হালেই একবার বিতর্কের মুখে পড়েছিলেন মদন মিত্র। বলেছিলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা'। তাতে অবশ্য কড়া ভাষায় দলীয় সতীর্থের সমালোচনা করেন ফিরহাদ হাকিম। বলেন, ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’ কিন্তু 'কোদাল-কাস্তে' মন্তব্যের পর ফের বোঝা গেল, মদন আছেন মদনেই।

আরও পড়ুন:G-20 সম্মেলনের প্রস্তুতি-বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা, মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ কি হবে?

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গা_ন ব্যবহার করতে পারে পুলিশ', যন্তর মন্তরের ঘটনায় সুপ্রিম কোর্ট
'একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গা_ন ব্যবহার করতে পারে পুলিশ', যন্তর মন্তরের ঘটনায় সুপ্রিম কোর্ট
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget