এক্সপ্লোর

Tapas Chatterjee : 'যখন CPM করতাম, তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি' নিজের পুরনো দলকে নিশানা TMC বিধায়কের

তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : যখন সিপিএম ( CPM ) করতাম, তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি, তার ঠিক নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) চাকরি দিলে অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের নিজের পুরনো দল সিপিএমকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ( Tapas Chatterjee ) । ভাইরাল ভিডিও ( Viral Video ) ।                         

শুক্রবার রাজারহাটের নবাবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরি-দুর্নীতি নিয়ে বামেদের কটাক্ষ করেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আগেও এভাবেই  আক্রমণ

এই প্রথম নয়, এর আগেই মার্চের শেষাশেষি এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন এই বিধায়ক। রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তখনও বলেন, বাম জমানায় ‘চিরকুটে চাকরি’ হয়েছে। দলের সুপারিশে চাকরিপ্রার্থীদের নম্বর কারচুপি করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি নাম ধরে ধরে সিপিএমের লোকেদের নাম  বলে দিতে পারেন, যাদের ওই সময়ে চাকরি হয়েছে। 

বাম আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা ভোটের আগের বছর, তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন। এখন সেই তাপস চট্টোপাধ্যায়ের গলাতেই বাম-জমানায় চাকরি- দুর্নীতির অভিযোগ। 

মুখ খুলেছেন উদয়নও

মাসখানেক আগে, নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবাকেও কাঠগড়ায় তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। উদয়নও বাম শিবির থেকে দল বদলে তৃণমূলে গিয়েছিলেন। তারপর বাম শিবির ছেড়ে তৃণমূলে যাওয়া তাপস চট্টোপাধ্যায়ও চাকরি-দুর্নীতি নিয়ে পুরনো দলকে কাঠগড়ায় তোলেন। 

জ্যে নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিকও । তিনি বলেন, 'SSC-তে দুর্নীতিচক্র তৈরি হয়েছে বাম আমলেই। এখানে যারা চাকরি করছে সব বাম আমলে ঢুকেছে। ওরাই দুর্নীতি চক্র তৈরি করেছে। ' 

শুধু এঁরা নন, বাম আমলের নানা দুর্নীতির কথা তুলে বার বারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও।  তৃণমূল নেত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশও দেন, ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত চিরকুটে যাদের চাকরি হয়েছে তাদের নামের তালিকা তৈরি করতে । যদিও তৃণমূলের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ানো কমেনি বিরোধীদের। 


আরও পড়ুন : 

শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget