এক্সপ্লোর

Nusrat Jahan:বিজেপিকে বাঁশপেটার 'দাওয়াই' নুসরত জাহানের

TMC MP Asks To Thrash BJP: বিজেপিকে বাঁশপেটার দাওয়াই তৃণমূল সাংসদ নুসরত জাহানের। বললেন, '২০২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

কলকাতা: বিজেপিকে বাঁশপেটার দাওয়াই তৃণমূল সাংসদ নুসরত জাহানের। বললেন, '২০২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন, সেজন্য টাকা বন্ধ করেছে কেন্দ্র।' এর পরই বসিরহাটের সাংসদের বার্তা, 'বিজেপি ভোট চাইতে এলে বাঁশপেটা করবেন।'

কী বললেন নুসরত জাহান?
'২০২১ সালে বলেছিল, ইস বার, ২০০ পার! ওই ২০০-র নৌকা অনেকক্ষণ ধরে টেনেছে। কিন্তু পার করতে পারেনি। মাঝনদীতেই ডুবে গিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জোয়ার যখন আসে, তখন সমস্ত নৌকো এমন ভাবে ভেস্তে দেবে যে তাতে তোমার অনেক জ্বালা।' তৃণমূল সাংসদের অভিযোগ, মুখ্য়মন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন তাই সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। নুসরতের কথায়, 'আমরা যখন টাকা চাই, আমাদের কথা শোনে না। কিছু দেয় না বাংলার মানুষকে। তা হলে বাংলার মানুষ তোমাকে ভোট দেবে কেন? তুমি কী করেছ?' এর পরই সংযোজন, 'আমরা ডাবল ইঞ্জিন সরকারে বিশ্বাস করি না।' 

পাল্টা দিলীপ ঘোষের...
তৃণমূল সাংসদের তীব্র আক্রমণের জবাবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, 'যিনি একথা বলছেন, তিনি কোথায় থাকেন? তিনি রাজনীতি করেন নাকি সিনেমা করেন? তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কী ধারণা রয়েছে?' দিলীপের আরও দাবি, 'সংসদে এসেও থাকেন না। নিজের নির্বাচনক্ষেত্রেও থাকেন না।' পঞ্চায়েত ভোটের আগে নিজের অস্তিত্ব জানান দিতেই এই ধরনের 'উল্টোপাল্টা কথা', তীব্র কটাক্ষ  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।  'এরকম উটকো লোক রাজনীতিতে দু'একজন থাকেন', মনে করেন দিলীপ ঘোষ।

আগেও আক্রমণ...
২০২১ সালের ডিসেম্বরে, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন নুসরত জাহান। তিনি লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখা উচিত বলেও দাবি জানান বসিরহাটের সাংসদ। ‘আমরা সবাই জানি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প গড়ে তোলা হয়েছিল আর্থিক উন্নতির জন্য একটি বিপ্লবের শৃঙ্খলকে পরিচালনা করার লক্ষ্যে। এই পরিকল্পনার শুরুর কয়েক বছরে প্রধান শিল্পগুলির উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রাষ্ট্রায়ত্ত্ব শিল্পকে কাজে লাগিয়েছিল সরকার। তথাকথিত সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত্ব শিল্পকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করাও হয়েছিল। রাষ্ট্রায়ত্ত্ব শিল্পে যে বেতন দেওয়া হত, তা বেসরকারি ক্ষেত্রের জন্য আদর্শ ছিল। কিন্তু এখন সরকার মহারত্ন, নবরত্নের মতো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির শেয়ার বিলগ্নীকরণের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করতে চাইছে। কোল ইন্ডিয়া, আইওসি, এইচপিসিএল, সেইল, গেইল, ভেল, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলির বিলগ্নীকরণ করা হচ্ছে। আমার প্রশ্ন হল, লাভজনক সংস্থাগুলিকে কেন বিক্রি করে দেওয়া হচ্ছে?’, প্রশ্ন তাঁর।

আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget