এক্সপ্লোর

North 24 Parganas:জয়নগরে তৃণমূল নেতা 'খুনে'-র মধ্যেই ফের আক্রান্ত তৃণমূল, এবার আমডাঙায় বোমাবাজিতে জখম পঞ্চায়েত প্রধান

TMC Panchayat Pradhan Injured:জয়নগরে তৃণমূল নেতা 'খুনের' মধ্যেই এবার আমডাঙায় আক্রান্ত তৃণমূল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বোমায় গুরুতর জখম আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জয়নগরে তৃণমূল নেতা (Joynagar TMC Leader Death) 'খুনের' মধ্যেই এবার আমডাঙায় আক্রান্ত তৃণমূল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বোমায় গুরুতর জখম আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান (Amdanga TMC Leader Attacked)। জয়নগর-কাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠল।

কী জানা গেল?
জখমের নাম রূপচাঁদ মণ্ডল। আজ সন্ধেয় আমডাঙার জলঙ্গ এলাকায় প্রকাশ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। সেই সময় রূপচাঁদ হাটে গিয়েছিলেন বলে খবর। তিনি যখন গাড়ি থেকে নামবেন, তখনই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা এমনই জানা গিয়েছে। তাঁর ডান কাঁধে বোমা লাগে। প্রথমে জখম তৃণমূল পঞ্চায়েত প্রধানকে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে পরে বারাসতে যশোর রোডের ধারে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। রূপচাঁদের অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। তাঁকে দেখতে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ পৌঁছে যান। ঘটনার পর পর ওই এলাকায় আরও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এমনকি ঘটনাস্থল থেকে কয়েকটি বোমাও উদ্ধার হয় বলে খবর। 
তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর হামলার প্রতিবাদে সোনাডাঙা, আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শাসকদল। কিন্তু কেন হামলা চলল তৃণমূল নেতার উপর? নেপথ্যে কারা? তৃণমূল নেতার উপরে হামলায় এখনও ধোঁয়াশা। প্রসঙ্গত, দলের হুইপ অমান্য করেই গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন রূপচাঁদ। তৃণমূল নেতার উপরে হামলার পরে হাটে বোমাবাজি করে দুষ্কৃতীরা, এমনও অভিযোগ উঠেছে। পুলিশ শুধু জানিয়েছে, অন্তত ২ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। কয়েকদিন আগেই, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এদিন অভিযুক্ত সিপিএম নেতা, আনিসুর লস্করকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আনিসুর...
জয়নগরের ঘটনায় পুলিশের ধারণা, পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে না পারায় আক্রোশ থেকেই সইফুদ্দিনের উপরে হামলা চলেছিল। প্রথমে বাসন্তী, পরে রানাঘাটে আনিসুরের হদিশ মিলেছে বলে দাবি। তবে কি টিকিট-বিবাদেই খুন হতে হল তৃণমূল নেতাকে? এখনও পর্যন্ত জয়নগরে তৃণমূল নেতা খুনে সিপিএম নেতা-সহ ২জন গ্রেফতার। তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে আনিসুরই মাস্টারমাইন্ড, দাবি করছে পুলিশ। সিপিএম নেতা আনিসুর ছাড়াও জয়নগরকাণ্ডে আটক আরও ৩। দলুয়াখাকি গ্রামের বাসিন্দা ধৃত সিপিএম নেতা আনিসুর লস্কর। পুলিশ সূত্রে খবর, হামলার পরে বাসন্তী, সন্দেশখালি, নদিয়া হয়ে মুর্শিদাবাদে পালানোর ছক ছিল ধৃতের। ফোনের লোকেশন ট্র্যাক করে রানাঘাট থেকে পাকড়াও করা হয়, দাবি পুলিশের। 

আরও পড়ুন:আগরপাড়ায় মারুতির শোরুমে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক গাড়ি

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget