এক্সপ্লোর

WB Municipal Election Result: বামগড়ে তৃণমূলের জয়জয়কার, বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী ঘাসফুল শিবির

WB Municipal Poll Result 2022 বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জয়ী হলেন ২৭ বছরের শান্তনু মজুমদার। 

বরানগর: বামগড় বলে পরিচিত বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। এবার সেই ওয়ার্ডও ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জয়ী হলেন ২৭ বছরের শান্তনু মজুমদার। জেতার পর শান্তনুর প্রতিক্রিয়া, “ বিগত কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কখনই জেতেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্যই জিতেছি। এই ওয়ার্ডে এখনও অনেক কাজ বাকি রয়েছে। কাল থেকেই নেমে পড়তে হবে। মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে।

১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল। ৩০টি পুরসভা বিরোধীশূন্য।
১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। জয়নগর-মজিলপুর পুরসভাও তৃণমূলের কাছে হারাল কংগ্রেস। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল সিপিএম। চমক দিয়ে দার্জিলিং পুরসভা দখল করল নতুন পার্টি ‘হামরো’। দিলীপ, সুকান্ত, অর্জুনের গড়েও ধরাশায়ী গেরুয়া।

ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’

এরপর তৃণমূল নেত্রী বলেন, "পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, বর্ধমানে কিছু হয়নি। কোথাও কিছু ঘটেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। ১১ হাজার ২৫টি বুথের মধ্যে মাত্র ৭টি বুথে অভিযোগ উঠেছে। দার্জিলিঙে আমরাও খাতা খুলেছি, ৫টি দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক। আগামী দিনে জিটিএ নির্বাচন হবে। পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে বলেছি। দার্জিলিঙে পঞ্চায়েত ভোটের জন্য বলেছি, কেন্দ্রের জন্য আটকে আছে। জয়নগরে তৃণমূল কখনও পুরসভার ভোটে জেতেনি। এই বিপুল ভোটে জয় আমাদের মানুষের কাজ করতে এগিয়ে দেবে।''

আরও পড়ুন: BJP Meeting: পুরভোটে ধরাশায়ী বিজেপি, ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget