এক্সপ্লোর

WB Municipal Poll Result 2022: সবুজঝড়ে অর্জুন-গড়ে ধস, ভাটপাড়ায় বিপুল জয়লাভ মমতা শিবিরের

WB Municipal Election Result: ৩৫টির মধ্যে ৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। এর মধ্যে ৩৩টিতেই জয়ী তৃণমূল। ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়।

সমীরণ পাল, ভাটপাড়া: অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভা দখল করল তৃণমূল। ৩৫টির মধ্যে ৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। এর মধ্যে ৩৩টিতেই জয়ী তৃণমূল। ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়। ২০১৫-র পুরভোটে তৃণমূল ৩৪ ও সিপিএম ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। 

ভোটের দিন বহিরাগতদের এনে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছিল বিজেপি। এই নিয়ে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনাও ছড়ায় পুরভোটে। সেই দিন বহিরাগতদের তাড়া করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ভাটপাড়ারই ১ নম্বর ওয়ার্ডে আবার ভোট লুঠের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি প্রার্থী।

জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিংহ ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করান তৃণমূল প্রার্থীর ছেলে। বিজেপি প্রার্থীর ছেলে তাদের সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে। উত্তেজনার মাঝেই পুলিশের ম্যাগাজিন পড়ে যায়। জখম হন এক পুলিশ কর্মী। অর্জুন সিংয়ের দাবি, বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও তা অস্বীকার করে পুলিশ। অন্যদিকে , ভোট লুঠের অভিযোগ তুলে কেঁদেই ফেলছিলেন ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাকেশ সিংহ। ভাটপাড়া হাইস্কুলে ভোট লুঠ চলছে বলে অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েছিলেন বিজেপি প্রার্থী। 

আরও পড়ুন, ১০৩ টি পুরসভায় জয়ী তৃণমূল,৩১টি পুরসভা বিরোধীশূন্য

আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা হচ্ছে ১০৭টি পুরসভার। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী
Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget