এক্সপ্লোর

WB Bypolls 2021: সোদপুরে বিজেপি কর্মীদের মারধর, প্রার্থীর গাড়ির কাচ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুজোর পরেই খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন...

সমীরণ পাল, সোদপুর: পুজোর পরেই খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে সোদপুরের সুখচরের গির্জা মোড়ে উত্তেজনা ছড়াল। 

বিজেপি কর্মীদের মারধর, বিরোধী প্রার্থীর গাড়ির কাচ ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, গতকাল রাতে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহার ছবি দেওয়া ফ্লেক্স লাগাচ্ছিলেন কয়েকজন কর্মী। 

অভিযোগ, তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। মারধর করা হয়। আহত হন তিন বিজেপি কর্মী। এই নিয়ে থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন: খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়

৩০ অক্টোবর খড়দা সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। খড়দা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটপর্বের মধ্যেই তাঁর মৃত্যু হয়। যার ফলে ফের এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তাঁর স্ত্রীকে খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি করে দল। উপনির্বাচনে শোভনদেবব চট্টোপাধ্য়ায়কে প্রার্থী করেছে শাসক দল। 

এদিকে, উপনির্বাচনের মুখে এই কেন্দ্রে বিজেপি শিবিরে ফাটল ধরায় তৃণমূল। পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন মতুয়া সম্প্রদায়ের দুই নেতা। তৃণমূল সূত্রে দাবি, প্রায় তিনশোজন বিজেপি নেতাকর্মী শাসক শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই মতুয়া সম্প্রদায়ভুক্ত।

বিজেপির দলত্যাগীদের মধ্যে এলাকায় অন্যতম পরিচিত দুই মুখ হলেন লক্ষ্মণ ভর। যিনি খড়দা ৩ নম্বর মণ্ডলের বিজেপি তপশিলি জাতি উপজাতি মোর্চার সভাপতি ছিলেন। আরেকজন হলেন প্রভাস কর। যিনি খড়দা ৩ নম্বর মণ্ডলের বিজেপি সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: খড়দায় প্রয়াত কাজল সিনহার স্ত্রীকে প্রার্থী না করায় খোঁচা অর্জুনের,পাল্টা জবাব তৃণমূলের

প্রশাসন সুত্রে খবর,  খড়দা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। মোট বুথের সংখ্যা ৩২৩। এই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হবে ২ নভেম্বর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget