এক্সপ্লোর

India Bangladesh Border: মাত্র ৫০০ টাকার জন্য! বাংলাদেশে রুপো পাচারে পথে BSF-এর হাতে ধৃত প্রৌঢ়

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার স্বরূপদহ গ্রামের ঘটনা।

সমীরণ পাল, স্বরূপদহ: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের রুপো পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী। মোটর সাইকেলের ফ্রেমে লুকিয়ে রাখা ছিল রুপো। সেই সময় পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলল BSF. বাংলাদেশে ওই রুপো পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। অভিযুক্ত পাচারকারীর কাছ থেকে যে রুপো উদ্ধার হয়েছে, তার বাজারমূল্য ১.৫ লক্ষ টাকার কাছাকাছি। (India Bangladesh Border)

উত্তর ২৪ পরগনার স্বরূপদহ গ্রামের ঘটনা। BSF সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিহার গোপন সূত্রে খবর আসে যে মোটর সাইকেলে রুপোর গহনা পাচার হচ্ছে। এর পর কর্তব্যরত জওয়ানরা কড়া নজরদারি চালাতে শুরু করেন। এর পর স্বরূপদহ থেকে হাকিমপুর চেক পয়েন্ট হয়ে তারালি গ্রামের দিকে রওনা দেওয়া একটি মোটর সাইকেলকে দেখে সন্দেহ জাগে। (North 24 Parganas News)

তড়িঘড়ি ওই মোটর সাইকেলের আরোহীকে থামান কর্তব্যরত জওয়ানরা। তল্লাশি শুরু হলে, মোটর সাইকেলের ফ্রেমের মধ্যে লুকনো বাদামি টেপ দিয়ে মোড়া রুপো উদ্ধার হয়। দু'টি প্যাকেটে মোট ২.২৪ কেজি রুপোর গহনা ছিল বলে খবর, যার বাজারমূল্য ১ লক্ষ ৩১ হাজার ৩৫৩ টাকা। BSF সূত্রে খবর, মোটর সাইকেলের ফ্রেমের মধ্যে গর্ত করে লুকনো ছিল প্যাকেট সুদ্ধ ওই রুপোর গহনা। 

আরও পড়ুন: Patharpratima News: বাঘের আতঙ্ক নিয়েই তিন মাস, পাথরপ্রতিমায় সঙ্কটে জীবন ও জীবিকা

রুপো উদ্ধারের পর ওই মোটর সাইকেল আরোহীকে আটক করে BSF. বাজেয়াপ্ত করা হয় রুপোর গহনার দু'টি প্যাকেটই। BSF-এর দক্ষিণবঙ্গ সীমান্তের চৌকি তারালি ১-এ মোতায়েন ১১২ নং ব্যাটেলিয়নের জওয়ানরা এই রুপো পাচারের ছক বানচাল করেছেন। পরে অভিযুক্ত পাচারকারী ব্যক্তিকে গ্রেফতাক করা হয়। তাঁকে ৫৫ বছর বয়সি ছেদিকা আলি হাজি বলে শনাক্ত করা গিয়েছে। স্বরূপদহেরই বাসিন্দা তিনি।

BSF সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ছেদিকা জানিয়েছেন, তিনি ভারতেরই নাগরিক। জীবিকা নির্বাহের জন্য ছুটকো ছাটকা চোরাচালান করে থাকেন। ১ ফেব্রুয়ারি বিথরির বাসিন্দা শহিদুল ইসলাম মণ্ডলের থেকে রুপোর গহনাগুলি সংগ্রহ করেন তিনি। BSF-এর নজর এড়িয়ে হাকিমপুর বাজারে সেগুলি ফের শহিদুলের হাতে তুলে দেওয়ারই কথা ছিল তাঁর। তার আগেই ধরা পড়লেন। এই কাজের জন্য ৫০০ টাকা পারিশ্রমিক পান বলেও জানিয়েছেন ছেদিকা।  উদ্ধার হওয়া রুপোর গহনা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে BSF-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ বিভাগের DIG শ্রী একে আর্য জওয়ানদের সাফল্যের কথা তুলে ধরেন। জানিয়েছেন, সীমান্তে জওয়ানদের অতন্দ্র প্রহরার জন্যই এই সাফল্য এসেছে। চোরাচালানের পথে না এগোতে স্থানীয়দের পরামর্শ দিয়েছেন তিনি। চোরাচালানের ঘটনা বরদাস্ত করা হবে না, কেউ রেহাই পাবেন না বলেও জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget