এক্সপ্লোর

Duttapukur Incident: ISF করতেন ছেলে, বলছেন অভিযুক্তের মা, দত্তপুকুরের ঘটনায় অব্যাহত রাজনৈতিক তরজা

North 24 Parganas News: রবিবার ভয়ঙ্কর বিস্ফোরণের সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোল।

সমীরণ পাল, কলকাতা: ভয়ঙ্কর বিস্ফোরণের পর চার দিন কেটে গিয়েছে। এখনও উদ্ধার হয়েই চলেছে নিষিদ্ধ বাজি। একই সঙ্গে দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড নিয়ে চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। তৃণমূল এবং ISF, দুই দলই পরস্পরকে দোষারোপ করছে। নিখোঁজ রমজান আলির একটি ছবি সামনে আসার পর এই নিয়ে নতুন করে শুরু হয়েছে তরজা। যে চার জনের নামে এফআইআর দায়ের হয়েছে, তাতে নাম রয়েছে এই রমজানেরও। (Duttapukur Incident)

রবিবার ভয়ঙ্কর বিস্ফোরণের সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোল। তার পরও গত চার দিনে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে আশেপাশের এলাকায়, যা নিয়ে তৃণমূল এবং ISF-এর মধ্য়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ ক্রমশ চড়ছে। দত্তপুকুরের ঘটনায় এখনও পর্যন্ত চার জনের নামে FIR দায়ের হয়েছে। বিস্ফোরণের মাস্টারমাইন্ড কেরামত আলি, শামসুর আলি ওরফে খুদে, রমজান আলি এবং আজিবর রহমান। (North 24 Parganas News)

এর মধ্যে বিস্ফোরণে প্রথম দুই অভিযুক্তের মৃত্যু হয়েছে। বাকি দু'জনের এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। এই প্রেক্ষাপটে একটি ছবিটি সামনে এনেছে তৃণমূল, যেখানে, রমজান আলি ওরফে কালোকে বিস্ফোরণস্থলের উল্টোদিকে ISF-এর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের সময় দেখা যাচ্ছে।
শেষ পঞ্চায়েত নির্বাচনে দত্তপুকুরের ওই বুথে ৬২ ভোটে জেতে ISF. যদিও বিস্ফোরণের সঙ্গে তাঁর ছেলের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন রমজান আলির মা।

আরও পড়ুন: Bowbazar Incident: ধ্বংসাবশেষের নীচে চাপা প্রতিশ্রুতিও, চার বছর পরও ঘরছাড়া, আজও ভাড়াবাড়িতে দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা

রমজানের মা, আয়াতন বিবি সংবাদমাধ্যমে বলেন, "মুর্শিদাবাদের তিন জন শ্রমিককে ভাড়া দিয়েছিল। এটাই ওর দোষ। ও এসবে কোনও ভাবেই যুক্ত নয়। ও মাংসের ব্যবসা করত। ISF করত। ঝামেলা হয়েছিল।"

অন্য দিকে, আতসবাজির নামে একের পর এক বেআইনি শব্দবাজির গুদাম রাখার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা আজিবর রহমানের বিরুদ্ধেও। মঙ্গলবার, তাঁর ছেলে গ্রামে ফিরে মারধরের মুখে পড়েন। বিস্ফোরণে এতগুলো প্রাণহানির পরও দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত।

ভয়ঙ্কর বিস্ফোরণের পর চার দিন কেটে গিয়েছে চারদিন। কিন্তু এখনও উদ্ধার হয়েই চলেছে নিষিদ্ধ বাজি।  স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য আরশাদ হোসেনের বাড়ির অদূরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও বাড়ির কাছে বাজি উদ্ধার নিয়ে তৃণমূল নেতার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget