এক্সপ্লোর

North 24 Parganas: ঘাসফুল ছেড়ে কাস্তে-হাতুড়ি শিবিরে! তৃণমূলে ভাঙনের দাবি সিপিএমের

Barasat: দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে সরব হতেই তৃণমূল ছেড়ে লালঝান্ডা ধরেছেন তাঁরা, মন্তব্য় সিপিএমের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনায় ফের তৃণমূলে ভাঙন! সিপিএমে যোগ দিলেন, বারাসাতের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি, বুথ সম্পাদক সহ শতাধিক কর্মী। দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে সরব হতেই তৃণমূল ছেড়ে লালঝান্ডা ধরেছেন তাঁরা, মন্তব্য় সিপিএমের। পাল্টা কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

ফের ভাঙনের দাবি:
এটাই প্রথম নয়, এর আগেও একাধিক জেলায় তৃণমূল ছেড়ে আসার ছবি দেখা গিয়েছে। বাঁকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, কোচবিহারে তৃণমূল ছেড়ে বেরিয়ে অন্য দলে যোগ দিতে দেখা গিয়েছে। এবার সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। তবে বর্তমান শাসক দল ছেড়ে যোগ দিতে দেখা গিয়েছে প্রাক্তন শাসক দলে। উত্তর ২৪ পরগনার বারাসতে তৃণমূলের শতাধিক নেতা-কর্মী সিপিএমে যোগ দিয়েছেন বলে দাবি বামেদের। তাঁদের মধ্য়ে রয়েছেন, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সাহারব আলি এবং প্রাক্তন বুথ সম্পাদক জাহাঙ্গির হোসেন। তৃণমূল ত্যাগী নেতাদের মুখে উঠে এসেছে দুর্নীতির প্রসঙ্গ। তৃণমূল ত্যাগী নেতা শেখ সাহারব আলি বলেন, 'সারা বাংলা জুড়ে যেভাবে দুর্নীতি, শিক্ষা ব্য়বস্থা ভেঙে পড়েছে।' বৃহস্পতিবার, কীর্তিপুর ১ নম্বর এলাকায় সিপিএম-এর পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয়।

এই নিয়ে গত একমাসে একাধিক জেলায় তৃণমূলে ভাঙন ধরল। মঙ্গলবার, খড়গপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রায় ২০০ জন তৃণমূল নেতা ও কর্মী। রবিবার একই ছবি দেখা যায় মেদিনীপুরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হিমাংশু মাইতি-সহ বেশ কয়েকজন নেতা ও কর্মী। বাঁকুড়ার ছাতনায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অঞ্চল সহ সভাপতি সহ ৫০ জন নেতা-কর্মী। সম্প্রতি, কোচবিহারে, কয়েক দফায় তৃণমূল ছেড়ে প্রায় ৭০০ কর্মী বিজেপিতে যোগ দেন বলে দাবি। তৃণমূলের ভাঙনের তালিকায় এবার উত্তর ২৪ পরগনাও!

সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য আহমেদ আলি খান বলেন, 'এর আগেও ৪০০ জন জয়েন করে। তৃণমূলের দুর্নীতি, অত্যাচার, তোলাবাজি, কাটমানি, পরিবর্তনের সরকারে অতিষ্ঠ। যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে পারে তাই এমন কাজ।' যদিও এই ঘটনাকে আমল দিতেই নারাজ কীর্তিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মান্নান আলি। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে শাসক দলে ভাঙন অব্য়াহত। প্রভাব পড়বে কি পঞ্চায়েতের ফলে?

আরও পড়ুন: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget