এক্সপ্লোর

Arjun Singh: দলের কিছু লোকের চুরির জন্য সিপিএমের ক্ষমতা বাড়ছে, অর্জুনের মন্তব্য 'ভাইরাল'

TMC: বিতর্কের পরও নিজের অবস্থানেই অনড় অর্জুন সিংহ। পাল্টা কটাক্ষ সিপিএমের।

সমীরণ পাল ও আশাবুল হোসেন, উত্তর ২৪ পরগনা ও কলকাতা: দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। একটি ভাইরাল ভিডিয়োয় সাসংদ অর্জুন সিংহকে, দলীয় কর্মীদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, দলের নাম করে কিছু লোক চুরি করছে বলেই সিপিএমের ক্ষমতা বাড়ছে। ওই ভিডিয়োতে তৃণমূল নেতা ও সাংসদ অর্জুন সিংহ বলছেন, 'দলের নাম করে কিছু মানুষ যেভাবে চুরি করছেন, আপনি কল্পনা করতে পারবেন না। তার জন্য আজকে সিপিএমের কত ক্ষমতা বেড়ে যাচ্ছে।'

পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর পর নিয়োগ দুর্নীতিতে সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের আরও এক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির অভিযোগ, তদন্ত আর গ্রেফতারি নিয়ে সাঁড়াশি চাপে রাজ্য়ের শাসক শিবির। তারপরেই একটি ভিডিয়োতে দুর্নীতি ইস্য়ুতে এমন মন্তব্য শোনা গেল ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহের মুখে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় প্রকাশ্য়ে বলছেন, জিরো টলারেন্স দুর্নীতি, সেখানে দলের নাম করে কিছু মানুষ যেভাবে চুরি করছেন, আপনি কল্পনা করতে পারবেন না। তার জন্য আজকে সিপিএমের কত ক্ষমতা বেড়ে যাচ্ছে। তারা রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের পুলিশকে মারছে। এই সাহসটা বাড়ছে কী করে? এই সাহসটা বাড়ার একটাই কারণ কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ যারা দীর্ঘদিন সিপিএমের সঙ্গে সিপিএম হয়ে ফায়দা তুলেছেন, আজকে তারা তৃণমূলে এসে ঝান্ডা ধরে আবার তৃণমূলকে বিক্রি করছেন।'

সিপিএমের কটাক্ষ:
একের পর এক তৃণমূল বিধায়ক, নেতা গ্রেফতার হচ্ছেন। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে লাগাতার আন্দোলন করছে বামেরা। অর্জুন সিংহের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্য়ায় বলেন, 'এখন ওঁর কোনও বিষয় নেই। এই সমস্ত বকে উনি ভেসে থাকার চেষ্টা করছেন। এলাকায় যে তোলাবাজি চলছে উনি তার পথপ্রদর্শক।'

অনড় অর্জুন:
তবে, বিতর্কের পরও নিজের অবস্থানেই অনড় অর্জুন সিং। তিনি বলেন, 'সিপিএম কংগ্রেস যেভাবে আন্দোলন করছে, ওরা কোনওভাবে আমাদের দুর্বল ভেবে নিয়েছে তাই করছে, এটা দেখা উচিত।' এই বিষয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'অর্জুন সিংহ যদি মনে করেন ওঁর কিছু বলার রয়েছে, তাহলে সেটা জেলার নেতাদের বলুক। বাইরে বলে কী হবে।'

আরও পড়ুন: দিল্লিযাত্রা নিয়ে 'শোরগোল', মুকুল রায়ের বয়ান নিল দিল্লি পুলিশ, রাজ্য পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget