এক্সপ্লোর

TMC : এলাকা দখলকে কেন্দ্র করে রাজারহাটে তৃণমূলে সংঘাত, সংঘর্ষে জখম বেশ কয়েকজন

TMC Inner Clash : তৃণমূলের দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ জানাতে গেলে, সেখানেও উত্তেজনা ছড়াও। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সমীরণ পাল, রাজারহাট : আক্রান্ত তৃণমূলের কর্মী-সমর্থক, আর মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই (TMC) একাংশের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে সোমবার উত্তেজনা ছড়ায় রাজারহাটের কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা গ্রামে। সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। রাজারহাট থানার পুলিশ (Rjarhat Police Station) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। উভয়পক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ (Police)।

ঠিক কী হয়েছে

এক পক্ষের দাবি, বারাসাত ২ নম্বর ব্লকের মাটিয়াগাছা গ্রামের তৃণমূল কর্মী মিজানুর রহমান তাঁর অফিসে কয়েকজন সমর্থককে দলীয় কাজের জন্য ডাকেন। তাঁরা মোটরবাইকে করে যাওয়ার সময়, আরেক গোষ্ঠীর কর্মীরা নুরউদ্দিন মোল্লা নামে এক কর্মীকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন। অন্যদিকে সফিক শা নামে এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অভিযোগ, তাঁরা যখন পার্টি অফিসের সামনে বসেছিলেন, তখন মিজানুর রহমান দলবল নিয়ে এসে হামলা চালান। সংঘর্ষের জখম হয়েছে দু’পক্ষের বেশ কয়েকজন। 

রাজনৈতিক চাপানউতোর

তৃণমূলের এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও, অঞ্চল সভাপতি আবার গোটা ঘটনায় CPM-এর দিকে আঙুল তুলেছেন। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও। কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি আসরফ আলি মোল্লা বলেছেন, 'যারা গন্ডগোল করেছে সিপিএমের লোক, আইএসএফের লোক।' পাল্টা সিপিএমের বারাসাত দক্ষিণ ১ নং এরিয়া কমিটির সদস্য কুতুবদ্দিন আহমেদ বলেছেন, 'নিজেদের খাওয়া নিয়ে ঝামেলা, আমাদের কোনও যোগ নেই।'

তৃণমূলের দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ জানাতে গেলে, সেখানেও উত্তেজনা ছড়াও। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur) মোহনপুরে (Mohanpur) নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলেরই (TMC) একাংশের। আগে ব্লক সভাপতি থাকাকালীন দলীয় কর্মীদের পাশে দাঁড়াননি মানিক মাইতি (Manik Maity)। অভিযোগ বিক্ষোভকারীদের। গুরুত্ব দিতে নারাজ মানিক মাইতি। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা (Political Tussle)। এই ঘটনাকে 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব' বলে কটাক্ষ করে বিজেপি। সব মিলিয়ে শাসক দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভকে কেন্দ্র করে তরজা তুঙ্গে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরেও (East Midnapur) প্রকাশ্যে তৃণমূলের (tmc) অন্দরের মতানৈক্য। পদ হারিয়ে, চোখের জল ফেলে সরকারি গাড়ি ছেড়ে অটোয় বাড়ি ফিরলেন হলদিয়ার বিদায়ী চেয়ারম্যান। শেষবেলায় ক্ষোভ উগরে দেন দলীয় নেতৃত্বের উপর। 

আরও পড়ুন- রাজনীতিকদের বিতর্কের সঙ্গে কুকুরের ঘেউ ঘেউ-এর তুলনা ! মদনের সাজেশন ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget