এক্সপ্লোর

North 24 Parganas: সিএএ ইস্যুতে সভা ঘিরে বিজেপির মধ্যেই কি অন্তর্দ্বন্দ্ব?

CAA Issue: ঠাকুরনগরে সিএএ সমাবেশে আমন্ত্রিত ছিলেন না বিধায়ক ও জেলা সভাপতি।

সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ঠাকুরনগরে, শান্তনু ঠাকুরের ডাকে সিএএ (CAA) সমাবেশে ছিল, সেখানে আমন্ত্রণ পাননি। সেই একই সভামঞ্চে পাল্টা সভায় সিএএ ইস্যুতে বার্তা দিলেন, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে।

একই ইস্যু আলাদা নেতা: 
শনিবার ঠাকুরনগরে সিএএ সমাবেশে আমন্ত্রিত ছিলেন না বিধায়ক ও জেলা সভাপতি। একই মঞ্চে একই ইস্যুতে একই রাজনৈতিক দলের ডাকে রবিবার সভা হয়। তবে বদলে যায় নেতার নাম। শনিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে, সিএএ ইস্যুতে সভা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই সভায় বিরোধী দলনেতা উপস্থিত থাকলেও আমন্ত্রণ পাননি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রামপদ দাস। রবিবার সেই একই মঞ্চে সভা করেন তাঁরা। তবে সেটা ছিল অরাজনৈতিক অনুষ্ঠান। ওই সভায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'কে আন্দোলন করল, সেটা বড় কথা নয়। সিএএ-টা লাগু করতে চাই। কাল ডাকা হয়নি। ২০১৪ সালে তখন মোদি আসে, তখন আমরাই সিএএ-র কথা বলি।আগে ওই পরিবার তৃণমূল করত। পরে বিজেপিতে যোগ দিয়ে সরব হয়েছে।'

শান্তনু ঠাকুরের তোপ:
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, 'খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ (west bengal) সারা দেশে সিএএ (CAA) কার্যকর (imply) হবে। কেউ আটকাতে পারবে না।'  তিনি আরও বলেছিলেন,  'কারও নাগরিকত্ব (citizenship) কেড়ে নেওয়ার জন্য এই আইন (Law) নয়।' এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করার দাবিতে সুর চড়াতে শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। 

তৃণমূলের কটাক্ষ:
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'সিএএ হবে না। কারণ কোনও দরকার নেই। আমরা সবাই নাগরিক। কে আমাকে সার্টিফিকেট দেবে? মোদি? অমিত শাহ? ওদের কাছে আছে? ওদের নামও ভোটার লিস্টে আছে। আমারও আছে। ভোটের আগে আমাকে ললিপপ দেখাচ্ছ?'

২০১৯-এর লোকসভা থেকে ২০২১-এর বিধানসভা। বারবার বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল সিএএ ইস্যু। তার ফলও ভোটবাক্সে পেয়েছে পদ্ম শিবির। দুই ২৪ পরগনা থেকে নদিয়া, এই এলাকায় বিপুল মতুয়া ভোটব্যাঙ্ক ব্যালট বক্সে ঢেলে সমর্থন জানিয়েছে গেরুয়া শিবিরকে। আগামী লোকসভা ভোটের আগে বড় ভোট পঞ্চায়েত স্তরে। সব ঠিক থাকলে আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। তার আগে ফের সামনে আসছে সিএএ ইস্যু। কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের বিরোধী দলনেতা। মতুয়া ঠাকুরবাড়িতে এসে প্রত্যেকের মুখে শোনা গেছে সিএএ নিয়ে আশ্বাস।

এবার এই ইস্যুর প্রচার নিয়ে বিজেপির অন্দরের ফাটলও প্রকাশ্যে চলে এসেছে। পঞ্চায়েত ভোটের আগে কি সেটা মতুয়া-ব্যাঙ্কে প্রভাব ফেলবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য-রাজনীতিতে।

আরও পড়ুন: 'কেউ বলছেন দিদিকে ধরে উনি তৃণমূলে আসার চেষ্টা করেছেন', মিঠুনকে নিশানা শত্রুঘ্নর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
News Live : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget