এক্সপ্লোর

Titagarh Shootout : দিনদুপুরে শ্যুটআউট টিটাগড়ে, গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী

North 24 Parganas : নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দিনদুপুরে শ্যুটআউট (ShootOut)। টিটাগড়ে (Titagarh) গুলিবিদ্ধ হয়ে খুন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর (Miscreants) গুলিতে মৃত্যু। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের (TMC)। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তোলাবাজির বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। শাসকদলকে কটাক্ষ বিজেপির (BJP)। পুলিশ (Police) সূত্রে খবর, ঘটনায় উঠে আসছে সানি বলে একজনের নাম। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

ফের শ্যুটআউট উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas)। এবার টিটাগড়ে দিনেদুপুরে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে খুন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। ছেলের সামনেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন টিটাগড়ের নয়া বস্তির হায়দার আলি রোডের বাসিন্দা আনোয়ার আলি। সেই সময় তাঁর বুক লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় আনোয়ার আলির। 

ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেছেন, 'নামাজ পড়ে বাড়িতে ঢুকছিল। তখন ওকে দুটো ছেলে গুলি করে দিয়েছে। প্রথমে বিএন বোসে নেওয়া হয়েছিল। বিএন বোস থেকে অ্যাপোলোতে পাঠানো হয়েছিল। যতটুকু আমাদের কাছে খবর এসেছে মারা গেছে। যখন গুলি করেছে ছেলে পাশেই ছিল।' ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নৌশাদ আলম বলেছেন, 'আমাদের সঙ্গেই থাকত দল করত এবং সমাজ কর্মী ছিল। আমাদের দল করত তৃণমূল কংগ্রেস করত। আমাদের সঙ্গে যতদিন ছিল কোনও দিন কারোর সঙ্গে ঝামেলা ছিল না।'

সূত্রের খবর, ১ রাউন্ড গুলি চলেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের । পুলিশ সূত্রে আরও খবর, ঘটনায় সানি বলে একজনের নাম উঠে আসছে। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ডাম্পারের ব্যবসা করতেন তিনি। খুনের নেপথ্যে জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলের জের ? সিন্ডিকেট নিয়ে বিবাদের জেরে খুন ? সব সম্ভাবনাই খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। 

আরও পড়ুন- উত্তর থেকে দক্ষিণ, শনি থেকে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, প্রবল হবে রবিতে

আরও পড়ুন - প্রবল গরমে ঘটে যেতে পারে বড় বিপদ ! এড়িয়ে চলতে হবে এই কাজগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget