এক্সপ্লোর

TMC : 'দাদাগিরি, মাস্তানি তৃণমূলে চলবে না, বিরোধীরা মনোনয়ন না দিতে পারলে নিজের গাড়ি করে পৌঁছে দেব', নিদান শাসকদলের বিধায়কের

Panchayat Election 2023 : গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অস্ত্র-বোমা উদ্ধার থেকে রাজনৈতিক চাপানউতোরের গতি যেন টেক্কা দেবে হু হু করে বাড়তে থাকা ডেঙ্গি-গতিকেও। এর মাঝেই আবার জারি হুমকি-হুঁশিয়ারি পর্বও।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বঙ্গে ধীরে ধীরে জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। উল্টোদিকে এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। অবশ্য যে গতিতে আবহাওয়ার তাপমাত্রা কমছে, তার কয়েক গুণ গতিতে রাজ্যজুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অস্ত্র-বোমা উদ্ধার থেকে রাজনৈতিক চাপানউতোরের গতি যেন টেক্কা দেবে হু হু করে বাড়তে থাকা ডেঙ্গি-গতিকেও। এর মাঝেই আবার জারি হুমকি-হুঁশিয়ারি পর্বও। শাসক হোক বা বিরোধী, গর্জনে পিছনের সারিতে নেই কেউই।

নিজের গাড়িতে মনোনয়ন জমা বিরোধীদের

এরমাঝেই যেন কিছুটা ভিন্ন সুর তৃণমূল বিধায়কের কণ্ঠে। অশোনকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী দলীয় সভা থেকে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি নয়, বরং দিলেন বরাভয়। বিরোধীদের পঞ্চায়েত ভোটে মনোনয়নে বাধা পেতে হলে তাঁকে জানালে নিজের হাড়িতে বসিয়ে মনোনয়ন জমা দিয়ে আনবেন বলেই জানালেন তিনি! পাশাপাশি দলীয় সমর্থকদের ক্ষমতার দম্ভ ভোলাতে গিয়ে করলেন বিতর্কিত মন্তব্য। বললেন, তৃণমূলে কোনও মাস্তানি, মাতব্বরি, দাদাগিরি চলবে না। বিধায়কের বক্তব্যে কি দলের ভাবমূর্তি ফেরানোর প্রচেষ্টা! উঠছে প্রশ্ন। অবশ্য গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বার্তা, 'বিরোধীদের উদ্দেশে বলছি, কোথাও মনোনয়ন দিতে বাধা পেলে আমাকে ফোন করবেন, নিজের গাড়িতে বসিয়ে মনোনয়ন জমা করার ব্যবস্থা করব।' পাশাপাশি দলীয় সমর্থকদের তাঁর বার্তা, 'তারে ক্ষমতার থেকে বেশি বিদ্যুৎ গেলে তা পুড়ে যায়। যদি ক্ষমতায় কারোর মাথা গরম হয় তাহলে তারা সরে যেতে পারে। কারণ তৃণমূলে কোনও দাদাগিরি, মাস্তানি, মাতব্বরি চলবে না। '

হুঁশিয়ারি উদয়নেরও

বিরোধীদের উদ্দেশে একাধিক হুঁশিয়ারির পর গতকাল তৃণমূলের ভাবমূর্তি ফেরানোর বার্তা দিতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। জনসাধারণের উদ্দেশে তাঁর বার্তা ছিল, 'কেউ যদি কোনওভাবে টাকা চায়, কেউ যদি কোনও কারণে সরকারি কোনও সুবিধা দেওয়ার কথা বলে টাকা চায়, ফোন করে আমাকে জানাবেন যে, কে টাকা চাইছে। তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা আমরা করব।' যা নিয়ে বিরোধীরা কটাক্ষের সুরে পাল্টা বলেছে, 'ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে'। সবমিলিয়ে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজাও।

আরও পড়ুন- আদালতের প্রশ্নের মুখে OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget