এক্সপ্লোর

North Bengal News: বাগডোগরা থেকে কলকাতায় আসার বিমান ভাড়া ২১ হাজার টাকা! বিপাকে পর্যটকরা

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসতে নাজেহাল পরিস্থিতি পর্যটকদের।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়, যোগাযোগ বিচ্ছিন্ন।
  • পর্যটকরা আটকে, সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগ।
  • খোলা থাকা রাস্তাগুলিতেও রয়েছে যাতায়াতের ঝুঁকি।
  • বিপর্যয়ের সুযোগে বিমান ও গাড়ি ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি।

কলকাতা: বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ের সঙ্গে সমতলের সড়কপথে যোগাযোগ বেশিরভাগ জায়গায় বিচ্ছিন্ন। পুজোর মরশুমে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। জলদাপাড়ায় ভেসে গেছে কাঠের সেতু। আর্থ মুভারে করে নদী পার করানো হল পর্যটকদের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসতে নাজেহাল পরিস্থিতি পর্যটকদের। 

সমতলে ফেরার জন্য কোন কোন রাস্তা খোলা আছে? 

দার্জিলিং-শিলিগুড়ি হিলকার্ট রোড খোলা রয়েছে

দার্জিলিং-সুখনা-রংটং-কার্সিয়ং হয়ে ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি যাওয়া যাবে

পাঙ্খাবাড়ি-শিলিগুড়ি রোড খোলা

মিরিক থেকে পশুপতি-ঘুম-কার্সিয়ং হয়ে শিলিগুড়িতে নামা যাবে

১০ নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও, যাতায়াতে ঝুঁকি রয়েছে

কালিম্পং হয়ে লাভা-লোলেগাঁও-গরুবাথানের রাস্তা ধরে শিলিগুড়ি ফেরা যাবে। 

এদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পর্যটকেরা। ভেঙে গেছে রাস্তা, অমিল বাস। ৩০০০ টাকার বদলে ৬০০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে নামতে হয়েছে পাহাড় থেকে। যদিও ইতিমধ্যেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছে এনবিএসটিসির ১০টি বাস। পাঠানো হবে আরও ১৭টি বাস, এমনটাই খবর।                                                                                     

অন্যদিকে, বাগডোগরা থেকে কলকাতায় আসার বিমানভাড়া ২১ হাজার টাকা হয়েছে। যাত্রীদের অভিযোগ, এই বিপর্যয়ের সুযোগ বুঝে ভাড়া বাড়াচ্ছে বিমান সংস্থাগুলি। যাত্রীরা জানান, বিমানের আগের কনফার্মড টিকিট ক্যানসেল হয়ে গেছিল। নতুন করে টিকিট কেটে আসতে হয়েছে। 

পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হল পর্যটকদের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। মিরিক, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটা। কোথাও সেতু ভেঙেছে, জলের তোড়ে ভেসে গেছে বাড়ি ঘর, কোথাও রাস্তাই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ভয়াবহ দুর্যোগে মৃত্যু হয়েছে অনেকের। কোনওরকমে প্রাণ হাতে করে বাড়ি ফিরে একাধিক পরিবার। 

বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি। মৃতের সংখ্যা বাড়ছে। এখনও নিখোঁজ অনেকে। শুধুমাত্র মিরিকেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কার্শিয়ঙে ভারত-নেপাল সীমান্ত এলাকায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget