এক্সপ্লোর

Panchayat Poll 2023 : ভোটের আড়াই সপ্তাহ পর ডালখোলায় মাছ ধরার জালে মিলল ব্যালট বাক্স

Karandighi BDO : করণদিঘির বিডিও জানান, ভোটের দিন ব্যালট বক্স ছিনতাইয়ের একটা ঘটনা তিনি প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জানতে পেরেছিলেন

সুদীপ চক্রবর্তী, ডালখোলা (উত্তর দিনাজপুর) : যত কাণ্ড যেন ব্যালট ঘিরে ! পঞ্চায়েত ভোটপর্বে এর আগে পেটে, মাঠে, ড্রেনে ব্যালট-কাণ্ড দেখা গেছে। আর এবার মাছের জালেও ব্যালট বাক্স ! ভোটের আড়াই সপ্তাহ পর ডালখোলায় মাছ ধরার জালে মিলল ব্যালট বাক্স। পুকুর থেকে মাছ ধরার জালে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ডালখোলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যালট বাক্স উদ্ধার করেছে পুলিশ।

করণদিঘি ব্লকের বেলুয়া গ্রামের ২৫ নম্বর বুথের ঘটনা। ভোটের দিন সেখানের গণ্ডগোল হয়েছিল। ওই দিন সেখানে ব্যালট বাক্স ছিনতাই হয়। এমনটাই জানিয়েছেন করণদিঘির বিডিও। তিনি জানান, ভোটের দিন ব্যালট বক্স ছিনতাইয়ের একটা ঘটনা তিনি প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জানতে পেরেছিলেন। সেই ব্যালট বাক্স কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সেখানে পুনরায় ভোট হয়। তার পরেই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এরপর গতকাল মাছ ধরার জালে ওই ব্যালট বাক্স উদ্ধারের পর সোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়। তাতে নড়েচড়ে বসে পুলিশ। বিডিও-র নির্দেশে ডালখোলা থানার পুলিশ ব্যালট বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রসঙ্গত, এই ২৫ নম্বর বুথ-সহ গোটা করণদিঘি ব্লকের ৫ জায়গায় পুনরায় ভোট হয়েছিল।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে পুকুর থেকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফেলে দেওয়া দু'টি মোবাইল ফোন উদ্ধার করেছিল সিবিআই। আর ভোটের বাংলায় পুকুর থেকে উঠে আসে ব্যালট বাক্স!

গণতান্ত্রিক অধিকারের প্রয়োগের হাতিয়ার ব্যালট। পঞ্চায়েত ভোটের দিন সেই ব্যালটই কোথাও মাটিতে গড়াগড়ি খেল.. কোথাও ব্যালট নিয়ে দৌড় দিল দুষ্কৃতী, আবার কোথাও পুকুর বা ভ্যাটে  ছুড়ে ফেলে দেওয়া হয় ব্যালট বাক্স। 

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট চললেও গভীর রাতে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় গন্ডগোল বাধে ! আইএসএফের অভিযোগ, ভোট কর্মী ও পুলিশ কর্মীদের মারধর করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ধাওয়া করতেই বাক্স পুকুরে ফেলে চম্পট দেয় তারা। পরে পুকুর থেকে জলভর্তি ব্যালট বাক্স উদ্ধার করে পুলিশ। 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর পঞ্চায়েতেও ব্যালট বাক্স লুঠের অভিযোগ ওঠে। সন্ধেয় তৃণমূল ও আরএসপির সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের অভিযোগ, ব্যালট বাক্স সিল করতে বাধা দেয় আরএসপির কর্মী সমর্থকরা। আটকাতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে। পুকুরে ফেলে দেওয়া হয় ব্যালট বাক্স। পুকুরে নেমে দুটি ব্যালট বাক্স উদ্ধার করেন গ্রামবাসীই। যদিও অভিযোগ অস্বীকার করে আরএসপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget