এক্সপ্লোর

North Dinajpur: বাড়িতে 'সিলিন্ডার বিস্ফোরণ', পানিপথে শেষ ইসলামপুরের পরিবার

North Dinajpur Death News: কার্পেট কারখানায় কাজের জন্য ২ বছর আগে পানিপথ গিয়েছিলেন মহম্মদ করিম।

ইসলামপুর: হরিয়ানায় পানিপথে 'সিলিন্ডার ফেটে' শেষ ইসলামপুরের (Islampur) পরিবার। বাড়িতে 'সিলিন্ডার বিস্ফোরণ', স্বামী-স্ত্রী-৪ সন্তান-সহ গোটা পরিবার শেষ। কার্পেট কারখানায় কাজের জন্য ২ বছর আগে পানিপথ গিয়েছিলেন মহম্মদ করিম। 'গতকাল রাতে ইসলামপুরে পরিবারের সঙ্গে শেষবার কথা, সকালে বিস্ফোরণের খবর'। সকালে সিলিন্ডার ফেটে বিস্ফোরণের খবর আসে, দাবি পরিবারের।                                                                            

বাড়িতে 'সিলিন্ডার বিস্ফোরণ': সাত সকালে পানিপথ থেকে এসেছিল ফোনটা। সিলিন্ডার বিস্ফোরণে শেষ হয়ে গিয়েছে গোটা পরিবার। তারপরই পরিবারে কান্নার রোল, এলাকায় শোকের ছায়া। পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি। ভিনরাজ্যে কাজে যাওয়া এ রাজ্যের শ্রমিক পরিবারের মৃত্যু। সূত্রের খবর, মৃত্যু হয়েছে মহম্মদ করিম (৪০), করিমের স্ত্রী আফরোজা বিবি (৩৫),তাঁদের দুই মেয়ে এবং দুই ছেলের।

শোকের ছায়া ইসলামপুরের গ্রামে: মৃতদের বাড়ি ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বছর ২ আগে পানিপথে কার্পেট কারখানায় কাজে যোগ দেন মহম্মদ করিম। সেখানে একটি ভাড়া ঘরে স্ত্রী ও চার ছেলে-মেয়েকে নিতে থাকতেন। বৃহস্পতিবার সকালে পানিপথ থেকে এক ব্যক্তি ফোন করে জানান, সকালের খাবার তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছে গোটা পরিবার। খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, রাজ্য কাজ নেই তাই ভিন রাজ্যে গিয়ে প্রাণ হারাচ্ছেন এ রাজ্যের শ্রমিক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

এর আগে গত বছর ১৭ এপ্রিল কর্ণাটকের ম্যাঙ্গালোরে কাজে যাওয়া উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পাঁচ শ্রমিকের মৃত্যু হয় বিষাক্ত গ্যাসে। গত বছর ১৮ মার্চ কেরলে কাজে গিয়ে মাটি ধসে মৃত্যু হয় এরাজ্যের চার পরিযায়ী শ্রমিকের। মৃতদের মধ্যে তিনজন ছিলেন অশোকনগরের বাসিন্দা, একজন হরিণঘাটার।  এবার হরিয়ানায় গিয়ে মৃত্যু হল ইসলামপুরের শ্রমিক পরিবারের। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি রাজ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন: Bankura News: হাতির হানায় বাড়ছে মৃত্যু, উত্তরবঙ্গে পাঠানোর তোড়জোড় বন দফতরের

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget