এক্সপ্লোর

Teachers Day 2021:‘গাছতলায় পাঠশালা’, মুক্ত পরিবেশে পড়ুয়াদের পাঠদান রায়গঞ্জের শিক্ষক-শিক্ষিকাদের

শহরের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস চালানো সম্ভব হলেও প্রত্যন্ত গ্রামগঞ্জের প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের সেই সুযোগ থাকে না।


সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ (উত্তর দিনাজপুর):   রবীন্দ্রনাথ ঠাকুরের  শান্তিনিকেতনের ধাঁচেই মুক্ত পরিবেশে খুদে পড়ুয়াদের  পঠন-পাঠনের  আয়োজন করলেন রায়গঞ্জের বেশ কয়েকটি  প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। নাম দেওয়া হয়েছে " গাছতলায় পাঠশালা "।  প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের, যাদের অনলাইনে পড়াশুনা করার মতো আর্থিক সামর্থ্য নেই,  তাদের নিয়েই এই গাছতলায় পাঠশালা বসেছে রায়গঞ্জের বিভিন্ন গ্রামে। গ্রামগঞ্জের মাঠে খোলা আকাশের নীচে, গাছের ছায়ায়। শিক্ষক মহাশয়রা নিজেদের অর্থেই কিনে আনছেন খাতা কলম ও টিফিন। পাঠদানের পাশাপাশি পড়ুয়াদের মধ্যে বিলি করছেন শিক্ষার সরঞ্জাম ও খাবার। আর শিক্ষকদের এই আয়োজনে যারপরনাই খুশি দিন আনি দিন খাই পরিবারের খুদে পড়ুয়ারা।

দীর্ঘ দেড় বছর ধরে অতিমারি করোনার কারনে বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান।  স্কুল বন্ধ থাকায় সবচেয়ে বেশি পড়াশোনার ক্ষতি হয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। শহরের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস চালানো সম্ভব হলেও প্রত্যন্ত গ্রামগঞ্জের প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের সেই সুযোগ থাকে না। তাদের অনেকেই প্রথম প্রজন্মের পড়ুয়া।  তাদের পরিবারের বাবা-মা পেটের তাগিদে কাজে চলে যান। পড়ুয়াদের পড়াশোনা দেখানোর মতো সক্ষমতাও তাঁদের থাকে না। ফলে পড়াশোনা থেকে একেবারে দূরে চলে যাচ্ছিল প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা।  মূলত তাদের পড়াশোনার মধ্যে ধরে রাখার উদ্দেশ্যেই  রায়গঞ্জ শহরের বেশ কিছু প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই " গাছতলায় পাঠশালা " কর্মসূচি বেছে নিয়েছেন। গ্রামের কোনও মাঠের গাছের তলায় সামাজিক দূরত্ব বিধি মেনে তাদের বসিয়ে পাঠদান করছেন তাঁরা।  গাছের সাথে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে শ্রেণীকক্ষের মতোই পড়াচ্ছেন শিক্ষকেরা। খোলা আকাশের নীচে গাছের ছায়ায় বসে মুক্ত পরিবেশে পাঠদান করে যেমন আনন্দ পাচ্ছেন পাঠশালার গুরুমশাইয়েরা তেমনি প্রবল উৎসাহের সঙ্গে মন দিয়ে শিখছেন  শিষ্যরাও। পড়া শেষে শিক্ষকদের হাত থেকে উপহার পেয়ে খুশী গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের খুদে পড়ুয়ারা।
করোনা আবহে স্কুল বন্ধ। কিন্তু গাছতলার এই পঠনপাঠনে নিঃসন্দেহে এই পড়ুয়ারা অনেকটাই উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Trinamool Bank Account:
"যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Abhishek Banerjee: ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির
ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget