এক্সপ্লোর

Kunal Ghosh: 'শকুনের রাজনীতি করছে BJP', কালিয়াগঞ্জকাণ্ডে পাল্টা আক্রমণ কুণালের

Suvendu Sukanta on Kaliaganj Murder Case: উত্তর দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় বিজেপিকে পাল্টা আক্রমণ, কী বললেন কুণাল ঘোষ ?

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জকাণ্ডে বিজেপিকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। মূলত, উত্তর দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল (Kaliaganj Minor Physical Assault and Murder Case)। যার জেরে স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে।এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sukanta Majumdar and Suvendu Adhikari)।  আর এবার পাল্টা আক্রমণ কুণালের তরফে। তিনি বলেছেন, 'শকুনের রাজনীতি করছে বিজেপি।'

প্রসঙ্গত, রাজ্যে এর আগে হাঁসখালি, শান্তিনিকেতন-উত্তর কলকাতা এবং সদ্য  দক্ষিণ কলকাতার তিলজলাকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি যোগী রাজ্যে লখিমপুর-সহ একাধিক জায়গায় এমন মর্মান্তিক ঘটনার উদাহরণ রয়েছে। আর সেই ঘটনার নিরিখেই এদিন বিজেপিকে পাল্টা আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'শকুনের রাজনীতি করছে বিজেপি, উত্তরপ্রদেশের দিকে তাকাক।'

প্রসঙ্গত, কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার।

 অপরদিকে, ট্যুইটে সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ধিক্কার দিয়ে বলেন, 'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ!' পাশাপাশি বঙ্গ বিজেপির তরফে ট্যুইটারে তিনি আরও বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসন নির্বিকার। অপরাধীদের গ্রেফতার করার পরিবর্তে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাচিচার্জ করছে পুলিশ।  

আরও পড়ুন, 'নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত বাংলা', শুভেন্দু-সুকান্তর নিশানায় 'মুখ্যমন্ত্রী' 

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য় সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য় করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল। চলে ধরপাকড়। রাস্তা অবরোধ, আগুন জ্বেলে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা পুলিশের লাঠিচার্জ। সব মিলিয়ে হুলুস্থুল পরিস্থিতি। এলাকা নিয়ন্ত্রণে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে, শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget