এক্সপ্লোর

North Dinajpur: রায়গঞ্জে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ বাতিল করল পুলিশ

North Dinajpur: বিকেলে সমাবেশের কথা থাকলেও, কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে সকালেই মঞ্চ খুলে নেওয়া হয়। শেষ পর্যন্ত বিনা অনুমতিতে রায়গঞ্জ ইনস্টিটিউট মাঠে সভা করে DYFI।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রায়গঞ্জে DYFI এর রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ বাতিল করল পুলিশ। বিকেলে সমাবেশের কথা থাকলেও, কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে সকালেই মঞ্চ খুলে নেওয়া হয়। শেষ পর্যন্ত বিনা অনুমতিতে রায়গঞ্জ ইনস্টিটিউট মাঠে সভা করে DYFI। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

খুলে ফেলা হচ্ছে মঞ্চের পাটাতন। খুলে ফেবা হচ্ছে বাঁশ। শনিবার সকালে এই ছবি সামনে আসতেই তেতে ওঠে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের রাজনীতি। রবিবার থেকে সেখানে বিধানমঞ্চে শুরু হয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI এর তিনদিনের রাজ্য সম্মেলন। DYFI সূত্রে খবর, সম্মেলন উপলক্ষ্যে প্রথম দিন বিকেলে রায়গঞ্জের রেলস্টেশন লাগোয়া মাঠে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। বক্তা হিসেবে হাজির থাকা কথা ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সহ আরও কয়েকজন শীর্ষ নেতৃত্বের।  DYFI এর অভিযোগ, দুমাস আগে থাকতে প্রশাসনের সব মহল থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরেও শেষ মুহূর্তে তাদের প্রকাশ্য সমাবেশ বাতিল করে দেয় পুলিশ। 


শনিবার সকালেই পুলিশের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশের মঞ্চ খুলে নেওয়ার নির্দেশ জারি করা হয়। সেইমতো বরাত পাওয়া সংস্থা মঞ্চ খুলে ফেলে। পুলিশ সূত্রে দাবি, কোভিড বিধি মেনেই প্রকাশ্য সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, 'দুমাস আগে থেকে এর প্রস্তুতি চলছে। পুলিশ, এসপি, প্রশাসন। চিঠি চাপাটি। রাজ্য সম্মেলন তো। হঠাৎ তো ঠিক হয়নি। পুলিশ কী নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল নাকি। জানে না! সব আছে। জমি তো রেলের। রেলের পারমিশন নিয়েছি।' রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন, 'সিপিএম বা ডিওয়াইএফআই যেই হোক না কেন, প্রকাশ্য সমাবেশ মানেই এখন কোভিড রুল ভায়োলেশন। উচিত নয়। রায়গঞ্জ শহর যাতে ফের ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। পুলিশ প্রশাসন নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে।' রেল ময়দানে প্রকাশ্য সমাবেশ করতে না পেরে শেষ পর্যন্ত বিনা অনুমতিতে  রায়গঞ্জ ইন্সটিটিউট মাঠে সভা করে ডিওয়াইএফআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget