এক্সপ্লোর

North Dinajpur: 'BSF ৪টে বাচ্চার উপর মাটি চাপা দিয়ে মেরে ফেলল?' প্রশ্ন তুলে চোপড়া যাচ্ছে তৃণমূল

North Dinajpur : উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় BSF-কে কাঠগড়ায় তুলে আন্দোলনে তৃণমূল কংগ্রেস।

কৃষ্ণেন্দু অধিকারী, চোপড়া: উত্তর দিনাজপুরের ( North Dinajpur ) চোপড়ায় ( Chopra ) ড্রেন সম্প্রসারণের কাজ দেখতে গিয়ে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্য়ুর ঘটনায় তোলপাড় রাজ্য। কীভাবে বিএসএফ ৪টে বাচ্চার উপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেলল ? প্রশ্ন তুলেছে তৃণমূল।  

'এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্য়পালকে, কীভাবে বিএসএফ ৪টে বাচ্চার উপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেলল' এই দাবিতে সরব রাজ্যের শাসক শিবির। 

উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় BSF-কে কাঠগড়ায় তুলে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। সকাল ১০টা থেকে চোপড়ায় নীরব প্রতিবাদ কর্মসূচি রয়েছে শাসকদলের। এই ইস্যুতে মন্ত্রী, বিধায়ক-সাংসদদের ১২ জনের দলগড়া হয়েছে। রাজ্যপালের কাছে সাক্ষাতের জন্য সময় চেয়েছে তৃণমূলের এই প্রতিনিধিদল। দলে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু, উদয়ন গুহ, বীরবাহা হাঁসদা, কুণাল ঘোষ, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল ও জগদীশ বর্মা বাসুনিয়া। 

গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তে চোপড়ার চেতনাগছ গ্রামে নর্দমা সম্প্রসারণের কাজ দেখতে গিয়ে মাটি চাপা পড়ে ওই চার শিশুর মৃত্যু হয়।চোপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের চেতনাগছ গ্রামে একটি সরু ড্রেন চওড়া করার কাজ চলছিল। সোমবার সেই কাজ দেখতে গিয়েছিল গ্রামের বেশ কয়েক জন শিশু। আচমকা ধস নেমে মাটির তলায় চাপা পড়ে ৪ শিশু। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানরা তড়িঘড়ি চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্য়াপক উত্তেজনার সৃষ্টি হয়। রাজ্য় পুলিশের তরফে দাবি করা হয়েছে সীমান্ত এলাকায় ড্রেন সম্প্রসারণের কাজ করছে বিএসএফ। যদিও বিএসএফের পাল্টা দাবি তারা এই কাজ করছে না। এই ঘটনাকে হাতিয়ার করেই সরব হয়েছে তৃণমূল। সোমবারই সন্দেশখালিতে গেছিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। এবার তাঁকে চোপড়াতেও যেতে হবে বলে দাবি করেছে শাসক দল। 

রাজ্যের অর্থমন্ত্রী ও বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'মাননীয় রাজ্য়পাল আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালি। অসুবিধা নেই। তিনি সাংবিধানিক প্রধান এই রাজ্য়ের। তিনি ইচ্ছা করলে যেখানেই যেতে পারেন। উত্তর দিনাজপুরের চেতনাগছ এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্য়পালকে, কীভাবে বিএসএফ ৪টে বাচ্চার উপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেলল। এ ঘটনাটারও তদন্তের জন্য় মাননীয় রাজ্য়পালের যাওয়া উচিত।'  

চোপড়ার ঘটনাকে ইস্য়ু করে তৃণমূল ময়দানে নামায় চড়েছে রাজনীতির পারদ। 

আরও পড়ুন :

জামিন..গ্রেফতার...জামিন...গ্রেফতার...সন্দেশখালিকাণ্ডে এক সন্ধেয় বিরাট পরিবর্তন!

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget