এক্সপ্লোর

Sandeshkhali Case: জামিন..গ্রেফতার...জামিন...গ্রেফতার...সন্দেশখালিকাণ্ডে এক সন্ধেয় বিরাট পরিবর্তন!

Sandeshkhali Case : সন্দেশখালিকাণ্ডে ধৃত, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংকে সোমবার জামিন দেয় আদালত। কিনতু, পুলিশ অন্য মামলায় সেদিনই ফের গ্রেফতার করে দুজনকে।

আবীর দত্ত, সন্দেশখালি : সোমবার সন্ধে থেকে, সন্দেশখালি মামলায় একের পর এক নাটকীয় মোড়! সন্দেশখালিকাণ্ডে ধৃত, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংকে সোমবার জামিন দেয় আদালত। কিন্তু, জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতে না বেরোতেই, বিজেপি নেতা বিকাশ সিংকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে, ফের অন্য় মামলায় গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতার করা হয়, সদ্য় জামিন পাওয়া, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকেও।  

  • সোমবার রাতে সন্দেশখালিকাণ্ডে মুহূর্তে মুহূর্তে ঘটল নাটকীয় পট পরিবর্তন হয়। সন্দেশখালিকাণ্ডে তৃণমূল সাসপেন্ড করার পর, উত্তম সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ।  পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা বিকাশ সিংকেও। গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও।  সোমবার তিনজনকেই আদালতে তোলা হয়।
  • সন্দেশখালিকাণ্ডে ধৃত প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরই মধ্য়ে ধৃত সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকে জামিন দেয় আদালত। তাছাড়া ধৃত বিজেপি নেতা বিকাশ সিংকেও জামিন দেন বিচারক।
  • নিরাপদ সর্দারের আইনজীবীর দাবি ছিল, পুলিশ নিরাপদ সর্দারের ক্ষেত্রে জামিনের কড়া বিরোধিতা করেছে । ওর জন্য ১০ দিন হেফাজতের আবেদন করেছিল পুলিশ কর্তৃপক্ষ। কিন্তু  উত্তম আর বিকাশের জামিনের বিরোধিতা পুলিশ সেভাবে করেনি।
  • এরপর X হ্য়ান্ডেলে রাজ্য় পুলিশের তরফে জানানো হয়,'ধৃত ২ জনের ক্ষেত্রেই ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। কিন্তু, আদালত ২ জনকেই জামিন দেয়। গত কয়েকদিনে সন্দেশখালিতে দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলায়, এই ২ জন ওয়ান্টেড।'
  • জামিন পাওয়ার পর সোমবার রাতে, আদালত থেকে গাড়িতে চড়ে বেরোচ্ছিলেন বিজেপি নেতা বিকাশ সিং। বসিরহাট আদালতের গেটের সামনে সেই গাড়ি আটকায় সাদা পোশাকের পুলিশ। তারপর টেনে হিঁচড়ে নামানো হয় বিজেপি নেতা বিকাশকে।
  • এরপরই বিজেপি নেতা বিকাশ সিংকে অন্য় একটি মামলায় ফের গ্রেফতার করে পুলিশ। 'জোর করে আমাকে গ্রেফতার করছে', চিৎকার করতে থাকেন বিজেপি নেতা। 
  • বিজেপি নেতা বিকাশ সিংকে ফের গ্রেফতার করা হয়েছে, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুরের ঘটনায় এক গ্রামবাসীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে। নাটকীয় পরিস্থিতির জেরে গন্ডগোলের জেরে প্রায় ৩০ মিনিট ধরে বসিরহাট আদালতের সামনের রাস্তা অবরুদ্ধ থাকে।
  • তারই মধ্যে বাবার গ্রেফতারি দেখে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন  ধৃত বিজেপি নেতার মেয়ে। ' আমার বাবাকে কেন নিয়ে যাওয়া হবে? কেন? আমার বাবা পুরোপুরি নির্দোষ। ' বিজেপি নেতার মহিলা আইনজীবীও দাবি করেন, তাঁকেও ধাক্কা দেওয়া হয়েছে। 
  • এরইমধ্য়ে জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। তিনি বলেন, 'সত্য়ের জয় হল। আমি নির্দোষ। সিপিএম-বিজেপি এসব করাচ্ছে।' এমনকী দল যে তাকে সাসপেন্ড করেছে, সে-প্রসঙ্গেও তিনি বলেন, 'দল যা করেছে ঠিক করেছে। আমি দলের কর্মী ছিলাম, আছি, থাকব'
  • কিন্তু, কিছুক্ষণের মধ্য়েই ফের নাটকীয় মোড়  আসে। সদ্য় জামিনে মুক্ত সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সর্দারকেও অন্য় একটি মামলায় ফের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকে ফের গ্রেফতার করা হয়েছে মহিলাদের ওপর নির্যাতন সংক্রান্ত অভিযোগে। সব মিলিয়ে ধুন্ধুমার ও নাটকীয় পরিস্থিতি।   

    আরও পড়ুন :
     'বললাম না আমি রাক্ষস..গোগ্রাসে খাই' হাসপাতাল থেকে বেরিয়েই বললেন 'মহাগুরু'

 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget