এক্সপ্লোর

Adeno Virus Update: একের পর এক মৃত্যু, ২৪ ঘণ্টায় অ্যাডিনো ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬ শিশু

এ দিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন জয়নগরের বাসিন্দা, বয়স ৭ মাস।

কলকাতা: অ্যাডিনো-আতঙ্কের (Adenovirus) মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে (BC Roy Hospital) ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু হল। মৃত্যু হল মছলন্দপুরের বাসিন্দা এক বছর তিন মাসের একটি শিশুর। আজ সকালেই মৃত্যু হয় কামালগাজির বাসিন্দা ৬ মাসের এক শিশুর এবং বারাসাতের ময়নার বাসিন্দা ১০  মাসের শিশুরও।  ৯ দিন আগে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল।

এ দিকে, রবিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় শাসনের বাসিন্দা ১১ মাসের শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তারও। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের উল্লেখ রয়েছে। 

এ দিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন জয়নগরের বাসিন্দা, বয়স ৭ মাস। অন্যজন নারায়ণপুরের বাসিন্দা, বয়স ৩ বছর। এই দুই শিশুর পরিবারের অভিযোগ, দুপুরে মৃত্যুর জানানো হলেও রাত সাড়ে আটটা অবধি দেহ দেওয়া হয়নি। এই নিয়ে বিক্ষোভ দেখান তারা। পুলিশ হস্তক্ষেপে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।অ্যাডিনো ও শ্বাসকষ্টজনিত কারণে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৫৮ জন শিশুর মৃত্যুর খবর মিলেছে। 
 

একের পর এক শিশুর মৃত্যু, হাহাকার। রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে অ্যাডিনো ভাইরাস! সেই আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৬ শিশুর মৃত্য়ু হল। এই নিয়ে গত ২ মাসে মৃত শিশুর সংখ্য়া বে়ড়ে দাঁড়াল ৫৮! বুধ থেকে শুক্র, এই ৩ দিনে, বি সি রায় হাসপাতালে মৃত্য়ু হয়েছে ১৩ জনের। 

১১ মাসের দুধের শিশুর প্রাণ কাড়ল অ্যাডিনো ভাইরাস, রবিবার জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শাসনের বাসিন্দা ওই শিশু। বৃহস্পতিবার গভীর রাতে সব শেষ। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে বারাসাতের ময়নার বাসিন্দা ১০ মাসের শিশুর। ৯ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। 

একদিকে শিশুদের মৃত্যু মিছিল, সন্তান হারানোর যন্ত্রণা, তার মধ্যেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে ২ মৃত শিশুর পরিবার। শ্বাসকষ্ট নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল জয়নগরের বাসিন্দা ৭ মাসের এক শিশু ও নারায়ণপুরের বাসিন্দা ৩ বছরের শিশু। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর খবর জানানো হলেও রাত সাড়ে আটটা পর্যন্ত দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। সেনিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। এদিনই বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় মছলন্দপুরের বাসিন্দা এক বছর তিন মাসের এক শিশু ও কামালগাজির বাসিন্দা ৬ মাসের একরত্তির। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget