এক্সপ্লোর

Kolkata: জনবিরোধী ও দমনপীড়নের সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থীরাই, বার্তা বুদ্ধদেবের

Kolkata News: DYFI’এর সর্বভারতীয় সম্মেলনে লিখিত বার্তা পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বার্তায় রাজ্যের বাম আন্দোলনের প্রশংসাও করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও রুমা পাল, কলকাতা: 'বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী (leftism) আন্দোলন,' DYFI’এর সর্বভারতীয় সম্মেলনে এই লিখিত বার্তা পাঠালেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। যাকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।

লিখিত বার্তা বুদ্ধদেবের, কটাক্ষ তৃণমূল ও বিজেপির

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে মূদ্রাস্ফীতি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। অন্যদিকে আনিস খুন থেকে বগটুই হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। .বর্তমান পরিস্থিতিতে বামপন্থাই যে বিকল্প, সিপিএমের যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে কার্যত এই বার্তাই গেল পাম অ্যাভিনিউ থেকে। 

বৃহস্পতিবার থেকে সল্টলেকে DYFI’র ১১তম সর্বভারতীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার, সম্মেলন চলাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের মোবাইল ফোন থেকে  DYFI’এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের ফোনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও DYFI’র প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা এসে পৌঁছয়। বুদ্ধদেব ভট্টাচার্যের পাঠানো বার্তাটি পাঠ করে শোনান DYFI’এর সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায়।

বার্তায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, 'বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের DYFI কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। তাঁদের সংগ্রামকে আমার আন্তরিক অভিনন্দন এবং DYFI’র এই সম্মেলনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।'

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, 'গোটা রাজ্যকে ধ্বংস করে, এখন বার্তা দিয়ে কী হবে?'

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, 'নন্দীগ্রামের সময় কী হয়েছিল?'

আরও পড়ুন: North 24 Paraganas: বিধানসভা ভোটের পর ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটির

তৃণমূল বিজেপির কটাক্ষের জবাব

ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'দু’কামরার ঘরে বসে বুদ্ধদেব ভট্টাচার্য বার্তা দেন, তৃণমূলের মতো জেলে বসে অথবা সিবিআই-ইডির ভয়ে ঘরে লুকিয়ে তো এই বার্তা দেন না।'

DYFI’এর সম্মেলনে পাঠানো বার্তায় রাজ্যের বাম আন্দোলনের প্রশংসাও করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget