এক্সপ্লোর

Shatabdi On Modi: 'মোদিজি ক্যালকুলেটিভ...যুদ্ধের সঙ্গে ইমোশানকেও যুক্ত করেছেন' প্রশংসায় শতাব্দী রায়

Operation Sindoor: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সিঁদুর মোছার জবাবে দিয়েছে অপারেশন সিঁদুর।

কলকাতা: পহেলগাঁওকাণ্ডের প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রশংসা করলেন তৃণমূল সাংসদ। মোদি সরকারের স্ট্যাটেজির প্রশংসায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর কথায়, মোদিজি অন্য দিকে ক্যালকুলেটিভ। যুদ্ধের সঙ্গে ইমোশনকেও জুড়েছেন।                       

 

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সিঁদুর মোছার জবাবে দিয়েছে অপারেশন সিঁদুর। তারই প্রশংসা শোনা গেল এবার তৃণমূল সাংসদের গলায়। শতাব্দী রায় বলেন, "মোদিজি এমনিতে অন্যদিকেও ক্যালকুলেটিভ। কোথায় ইমোশান কাজ করবে, কোথায় মানুষ আঘাত হবে সেটা উনি খুব ভাল বোঝেন। সিঁদুর এই শব্দটা খুবই অর্থবহ। যেখানে সিঁদুরকেই শেষ করা হয়েছে সব অর্থে। সেখানে অপারেশন সিঁদুর, মহিলাদের দিয়ে সেই অপারেশন করা, সেটা একটা পুরোটাই একটা কনসেপ্ট তৈরি করেছে। যুদ্ধের সঙ্গে ইমোশানকেও যুক্ত করেছে এবং মানুষ তাতে অনেকটা বেশি সাহস পেয়েছে। সিঁদুর কোথায় আমাদের আবেগের সঙ্গে আমাদের সমাজের সঙ্গে সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা আবার প্রমাণ হল।''                     

২২ এপ্রিল পহেলগাঁওয়ে রীতিমতো ধর্ম জেনে হত্যা করা হয় নিরীহ পর্যটকদের। ২৫ জন পর্যটক ছাড়াও প্রাণ হারান এক স্থানীয় যুবক পেশায় টাট্টু ঘোড়াওয়ালা। এই ঘটনার পর পাকিস্তানকে জবাব দেওয়ার জোরাল দাবি ওঠে দেশজুড়ে। সিঁদুর মোছার জবাব দিতে গত সপ্তাহে অপারেশন সিঁদুর শুরু হয়। এই আবহে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, 'অপারেশন সিঁদুর' শেষ হয়নি, স্থগিত হয়েছে মাত্র। বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের শুধরোচ্ছে কিনা, তার ওপরই নির্ভর করছে মার থামবে কিনা। তিনি বলেন, "আগামী দিনে, পাকিস্তানের প্রত্যেকটা পদক্ষেপ আমরা নজরে রাখব এবং দেখব তাঁরা কোন নীতিতে চলে। ভারতের তিন সেনা- বায়ুসেনা, সেনা ও আমাদের নৌবাহিনী ও আমাদের সীমান্ত বাহিনী, বিএসএফ, আধা সেনারাও সতর্ক আছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'সার্জিক্যাল স্ট্রাইক' ও 'এয়ারস্ট্রাইক'-এর পর 'অপারেশন সিঁদুর'ই ভারতের নতুন নীতি। অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিশা দেখিয়েছে। নিউ নর্ম্য়াল ঠিক করেছে। আগে ভারতে জঙ্গি হামলা হলে জবাব দেওয়া হবে। আমরা নিজেদের মতো করে, নিজেদের শর্তে জবাব দেব। প্রত্য়েকটা জায়গায় গিয়ে টার্গেট করব, যেখানে জঙ্গিদের শিকড় আছে।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget