এক্সপ্লোর

Madan Mitra : 'যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, শেষের সেদিন হবে ভয়ঙ্কর', হুঁশিয়ারি মদনের

Central Force : আসন্ন পঞ্চায়েত ভোটে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

কলকাতা : পঞ্চায়েত ভোটে মনোনয়ন-পর্বেই চূড়ান্ত বিশৃঙ্খলা। হিংসার ছবি ধরা পড়েছে একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত ভোটে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন করারও নির্দেশ দেছে আদালত। যদি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠা সত্ত্বেও, তৃণমূল আছে সেই তৃণমূলেই। এই পরিপ্রেক্ষিত তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য, যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, শেষের সেদিন হবে ভয়ঙ্কর, ৮ জুলাই খেলা হবে।

কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "বিজেপি, সিপিএম, কংগ্রেস আমার নামটা মনে রাখবে। আমার নাম মদন মিত্র। কাফি আছে। একটা কথা বলি, যতই চেঁচাও, আর যতই কেন্দ্রীয়বাহিনী আসুক, শেষের সেদিন বড় ভয়ঙ্কর। ৮ তারিখে খেলা হবে।"

এর পরেই উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি। বলেন, 'খেলার জন্য তৈরি তো ? জান দিয়ে খেলতে হবে। একদম জি জান লাগাকর। যদি খেলতে গিয়ে রণক্ষেত্রে প্রাণ দিতে হয়, রণক্ষেত্রে প্রাণ দেব। চৈতকের মত প্রাণ দেব। কিন্তু, শত্রুর হাতে তৃণমূলের এই পবিত্র পতাকা ছেড়ে পালিয়ে আসব না।" 

২০১৩-র পর এবার ২০২৩। ফের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। গতকাল আদালতে বড় ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বাহিনী চেয়ে আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশকে। 

নির্দেশে প্রধান বিচারপতি আরও বলেছেন যে, রাজ্য নির্বাচন কমিশন বাহিনী চাইলে, তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারকে বাহিনী দিতে হবে। বাহিনীর খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি, প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলেছে যে, আগের নির্দেশের পর থেকে এখনও পর্যন্ত কোনও প্রশংসনীয় পদক্ষেপ করেনি রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত কমিশনের পক্ষে স্পর্শকাতর এলাকার মূল্যায়ন বা চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি। আরও অপেক্ষা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

জেলায় জেলায় সন্ত্রাস, রক্তপাতের যে ছবি উঠে এসেছিল, তা যে হাইকোর্টের নজর এড়ায়নি, তা এই রায়েই স্পষ্ট। এর আগে, পঞ্চায়েত মামলায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি হুঁশিয়ারির সুরে বলেছিলেন, আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব ! কারণ, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত রায়ের একটি অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget