এক্সপ্লোর

Sayani Ghosh: সায়নীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, গলসিতে গ্রেফতার বিজেপি প্রার্থী

Panchayat Election: বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী সভা করেন সায়নী। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: যুব তৃণমূলের (TMC) রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) সম্পর্কে ফেসবুকে (Facebook) কুরুচিকর মন্তব্য করায়, পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসিতে গ্রেফতার বিজেপি (BJP) প্রার্থী।                                

জানা গিয়েছে, ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন। বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী সভা করেন সায়নী। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী। গতকাল তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃত বিজেপি প্রার্থীর ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।             

অভিযোগ, সঞ্জয়ের ‘দুকুল হালদার’ নামে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। বৃহস্পতিবার সেই অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট করা হয়। প্রসঙ্গত, গলসি-২ ব্লকের আদরাহাটি গ্রাম পঞ্চায়েতের আদরা গ্রামের ৪ নম্বর আসনে বিজেপি প্রার্থী সঞ্জয়। 

এক তৃণমূল নেতা সঞ্জয়ের ওই পোস্টের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে। এরপর ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় তাঁকে, এমনটাই জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বর্ধমান দু'নম্বর ব্লক থেকে প্রচার শুরু করেন সায়নী। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের প্রচারে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রার্থীদের নিয়ে জনসংযোগ করেন। তারপর গোবিন্দপুর মুক্তমঞ্চে জনসভা করেন তিনি। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে তিনি নিশানা করেন সিপিএমকে। তিনি বলেন, ৩৪ বছর তো সিপিএমকে সুযোগ দিয়েছেন তখন ছিল দুয়ারে চাঁদা, দুয়ারে কৌটো, দুয়ারে হার্মাদ। মহাকরণে মহাভোজ হত আর মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত।

এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি মোদিকে উদ্দেশ্যে করে বলেন, উনি তো আট হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন। আর এদিকে রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা আটকাচ্ছেন।

আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন- https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget