এক্সপ্লোর

Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোটে হিংসায় CBI তদন্তের দাবি, জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা। রাজ্যে এসেছিল বিজেপির ফ্যাক্টি ফাইন্ডিং কমিটি। এদিন জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করল রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

কলকাতা: পঞ্চায়েত ভোটে হিংসায় সিবিআই (CBI) তদন্তের দাবি। জে পি নাড্ডার কাছে রিপোর্ট দিল রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সুপারিশ বিজেপির (BJP) কেন্দ্রীয় দলের। রাজ্যে ভোট-হিংসা নিয়ে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্ত দাবি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির।

CBI তদন্তের দাবি: একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় রাজ্যে তদন্ত করছে CBI। এবার কি পঞ্চায়েতে ভোট-হিংসাতেও তদন্ত করতে দেখা যাবে তাদের?এই প্রশ্ন উঠছে, কারণ এবার পঞ্চায়েত ভোটে, দলীয় কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে জে পি নাড্ডার কাছে হাইকোর্টের নজরদারিতে CBI তদন্তের সুপারিশ করল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছে তারা। বুধবার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ২৬ পাতার রিপোর্ট জমা দেয় রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

ভোট গণনার পরদিন অর্থাৎ, ১২ জুলাই পঞ্চায়েত ভোট-পর্বে হিংসা খতিয়ে দেখতে, রাজ্য়ে আসে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়াদের পরিবারের সঙ্গে দেখা করে তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পাশাপাশি কোচবিহারেও যায় তারা।বুধবার আহত, মৃতের পরিবারের পাশাপাশি ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের একের পর এক ঘটনাস্থলে যাওয়ার ছবি তুলে ধরেন রবিশঙ্কর প্রসাদ।জেপি নাড্ডাকে দেওয়া রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গে বিজেপি কর্মীদের, মনোনয়নে বাধা দেওয়া হয়েছ।মনোনয়ন দাখিল করা গেলে, প্রচারে বাধা দেওয়া। নমিনেশন বাতিল করার চেষ্টা হয়েছে। প্রচার করলে সমর্থক মারধর, বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপির হয়ে জিতলেও, তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি অনেকক্ষেত্রে।

পঞ্চায়েত ভোট ঘিরে কলকাতা হাইকোর্টে একাধিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রাজ্যে আসার আগেই, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কড়া ভাষায় নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। এদিন, সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন, বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ। এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, “এটা কেন হচ্ছে মমতা দি? এটা নিন্দাজনক। এইভাবে হামলা হয় কি? পুরো মেশিনারি জুড়ে আছে, যে মমতাজিকে যেনতেন প্রকারেণ জেতাতে হবে। আর বিরোধীদের মারতে হবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Narendra Modi: ২০২৩ সালে ফের অনাস্থা প্রস্তাব আনা হতে পারে, চার বছর আগেই ‘ভবিষ্যদ্বাণী’ মোদির!

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget