এক্সপ্লোর

Panchayet Election 2023: পঞ্চায়েত ভোটের সন্ত্রাস রুখতে CPM-এর অ্যাপ 'পাহারায় পাবলিক', 'সাধু সাজছে', কটাক্ষ তৃণমূলের

CPM: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্য জুড়ে বাড়ছে সন্ত্রাস-খুনোখুনি! গত ২৪ দিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের দিন কী হবে?

অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাসের মোকাবিলা করতে এবার অ্যাপ চালু করল সিপিএম (CPM)। নাম 'পাহারায় পাবলিক'। ভোটের আগের দিন থেকে কোনও এলাকায় অশান্তি দেখা দিলে, অ্যাপ মারফৎ জানালেই দলের নেতা-কর্মীরা তার DM, SP ও রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে। সাধু সাজতে চাইছে সিপিএম। সাইবাড়ি, নানুর, নন্দীগ্রামকাণ্ডের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

গ্রামবাংলার সাধারণ মানুষের পাশে সিপিএম:  পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্য জুড়ে বাড়ছে সন্ত্রাস-খুনোখুনি! গত ২৪ দিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের দিন কী হবে? একথা ভেবে যখন গ্রামবাংলার সাধারণ মানুষের অনেকেই আতঙ্কে, তখন তাদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল সিপিএম। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একটি অ্যাপ-এর উদ্বোধন করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অ্যাপের নাম 'পাহারায় পাবলিক'

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, ভোটের আগের দিন থেকেই যেখানে যে যা দেখবে অনৈতিক লুঠ সন্ত্রাস, সবকিছু এই অ্যাপে জানাবে এবং সিপিএম তখন সেই ইনফরমেশন গুলো সেই সব জেলার ডি এম-এস পি এবং নির্বাচন কমিশনকে জানাবে। কারণ ভোটের নিরাপত্তার যে ব্যবস্থা তৈরি হয়েছে তাতে সন্ত্রাস রোখা যাবে বলে মনে হচ্ছে না।

কী বলছেন বিরোধীরা? নীতিগত ভাবে আদায় কাঁচকলায় হলেও, সিপিএমের এই উদ্যোগকে সমর্থন করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী, এ বিষয়ে বলেন, আমরা তো বলছি, মানুষ যে যেখানে পারে, একজোট হয়ে এই লুঠ প্রতিরোধ করতে হবে। অধীর চৌধুরীর মন্তব্য, আমাদের পুঁজি মানুষের দুয়া, মানুষের দয়া, মানুষের আশীর্বাদ। তৃণমূলের পুঁজি বোমা, গুলি, পিস্তল আর পুলিশ।

 তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলছেন,ওটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বাম জমানার একের পর এক গণহত্যা, অপশাসন, আমতায় হাত কেটে নেওয়া, সাতগাছিয়ায় মুখে কৈ মাছ ঢুকিয়ে দেওয়া। মরিচঝাপি, সাইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, কোচবিহার, ২১ জুলাই, গণহত্যার নায়ক এবং যাদের জমানায় পঞ্চায়েত নির্বাচন ৪০-৮০জন করে খুন হত, তাঁরা এখন সাধু সাজছে, এ কেউ বিশ্বাস করবে না।

সম্প্রতি ফেসবুকে পতাকা এবং বাঁশের এই ছবি পোস্ট করে, মহম্মদ সেলিম লিখেছিলেন, প্রস্তুতি। ২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়। এবার পঞ্চায়েতের আগে ভোট লুঠ করতে নতুন অ্যাপ চালু করল সিপিএম।

আরও পড়ুন: Panchayat Election 2023: BJP প্রার্থীর পরিবারকে 'খুনের' হুমকি, হামলার পর মুখ খুললেন ৯ নম্বর বুথের অমর রায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget