এক্সপ্লোর

Civic Volunteer Arrest: চিপস কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, জেল হেফাজতের নির্দেশ আদালতের

East Midnapore News: পাঁশকুড়ার সিভিক ভলান্টিয়ারের শুভঙ্কর রক্ষিতের দোকানে চিপস কিনতে যায়  সপ্তম শ্রেণির ছাত্র। দোকানে গিয়ে মালিককে না পেয়ে, মাটিতে পড়ে থাকা চিপসের প্য়াকেট তুলে নেয় সে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস কাণ্ডে অবশেষে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর রক্ষিতকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে পাঁশকুড়ার জিঁয়াদা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি তদন্তকারীদের। সোমবার তমলুক আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।           

গত মে মাসে পাঁশকুড়ার সিভিক ভলান্টিয়ারের শুভঙ্কর রক্ষিতের দোকানে চিপস কিনতে যায় সপ্তম শ্রেণির ছাত্র। দোকানে গিয়ে মালিককে না পেয়ে, মাটিতে পড়ে থাকা চিপসের প্য়াকেট তুলে নেয় সে। পরিবারের অভিযোগ, চোর অপবাদ দিয়ে নাবালককে মারধর করে সিভিক ভলান্টিয়ার। পরিবারের দাবি, চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় নাবালক। ছাত্রের ঘর থেকে, আমি চুরি করিনি লেখা একটি চিরকুটও উদ্ধার হয়। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আত্মহত্য়ার প্ররোচনা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।                                 

এই ঘটনায়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবারের একাধিক সদস্য়র বিরুদ্ধে FIR করে বালকের পরিবার। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয় তার পরিবার। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী নিশা দীক্ষিত দাবি করেন, "এগুলো সম্পূর্ণ মিথ্য়ে কথা ওর মাকে দিয়ে বলানো হয়েছে। আমার স্বামী ওকে মারিনি। ও নিজে কান ধরেছে। ভেবেছে আমার স্বামী করিয়েছে।''                      

এই প্রেক্ষাপটে সামনে এসেছে আরেকটি নামও। ওই গ্রামেরই বাসিন্দা শ্য়ামাপদ ভুঁইয়া। অভিযোগ, যেদিন, এই গোটা ঘটনা ঘটে, সেদিন ছাত্রের বাড়ি গিয়ে তাঁর মাকে সবটা জানান শ্য়ামাপদ ভুঁইয়া নামে এই ব্য়ক্তি। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের স্ত্রীয়ের অভিযোগ, "শ্য়ামাপদ ভুঁইয়া এই গ্রামের ঘরজামাই। সে গিয়ে বাড়িয়ে বলে। ফলে ওর মা রেগে যায়। ছেলেটাকে বকাবকি করে। আমার বর মিটমাট করিয়ে দিতে চেয়েছিল। চোর চোর। ধরা হবে, এগুলো সম্পূর্ণ মিথ্য়ে কথা ওর মাকে দিয়ে বলানো হয়েছে।'' বাড়িয়ে বলার কথা অবশ্য় মানতে চাননি নিহত ছাত্রের মা। তিনি জানিয়েছেন, "উনি এসে আমায় জানিয়েছেন। উনি ওঁর কাজ করেছেন।''

সেরা শিরোনাম

Baruipur Violence: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget