এক্সপ্লোর

Park Street: 'কাজটা খারাপ হয়েছে, মাথা গরম হয়ে গেছিল', জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান

Park Street Shooting: জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান অক্ষয়কুমার মিশ্র, এমনটাই দাবি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শনিবারের সন্ধেয় পার্ক স্ট্রিট (Park Street) কাঁপিয়ে দিয়েছিল, CISF’র হেড কনস্টেবল (Head Constable) অক্ষয় কুমার মিশ্রের হাতে থাকা AK 47। বার্স্ট ফায়ারে মৃত্যু হয় একজনের! আহত হন আরও এক! আচমকা কেন সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালেন অক্ষয়? টার্গেট কিলিংয়ের (Target Killing) উদ্দেশেই কি শনিবারের বার্স্ট ফায়ারিং? 

যদিও, পুলিশি জেরায় জানিয়েছেন তিনি মাথা গরম করে এই কাজ করে ফেলেছেন। জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান অক্ষয়কুমার মিশ্র, এমনটাই পুলিশের দাবি। ধৃত জওয়ান জেরায় জানিয়েছেন কাজটা খারাপ হয়েছে। করা উচিত হয়নি। মাথা গরম করেই যে ভয়ানক ঘটনা ঘটিয়েছেন তাও কবুল করেছেন অক্ষয়। 

যদিও CISF জওয়ানের দাবি, কোম্পানি হাবিলদার মাস্টার পদে থাকায় তাঁর দায়িত্ব ছিল রোলকলের সময় বাকিদের একত্রিত করা। শনিবার সেই কাজই করছিলেন তিনি। কিন্তু ৫-৬ জন ছাড়া রোলকলের সময় কেউ হাজির না হওয়ায়, তাঁকে সবার সামনে বকেন ইন্সপেক্টর। তাতেই আত্মসম্মানে লাগে অক্ষয়ের। সেন্ট্রির কাছ থেকে AK 47 রাইফেল ছিনিয়ে নিয়ে ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট কমাডান্টকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ধৃত CISF জওয়ানের দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, উল্টে গেল দিঘাগামী পর্যটক ভর্তি বাস        

অন্যদিকে, এসএসকেএম থেকে ছাড়া পেলেন ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে জখম CISF-এর অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ। তাঁর ডান হাতের কনুইয়ের নীচে গুলি লাগলেও তা হাত ফুঁড়ে বেরিয়ে যায়। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ক্ষতিগ্রস্ত মাংসপেশীর চিকিত্সা করে CISF আধিকারিককে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।  

তবে, সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে CISF-এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। আদতে ওড়িশার ঢেঙ্কানলের বাসিন্দা হলেও কয়েকবছর ধরে সপরিবারে কুদঘাটে ভাড়া থাকতেন রঞ্জিত। বাড়িতে দুই সন্তান ও স্ত্রী। এভাবে বিপর্যয় নেমে আসায় গোটা পরিবার হতচকিত। এলাকাতেও শোকের ছায়া। সকালে নিহত জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন CISF-এর আধিকারিকরা।      

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget