এক্সপ্লোর

SSC Scam: পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

Partha-Arpita: পার্থ ও অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট।

প্রকাশ সিনহা, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। এবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট।

এবার জেল হেফাজতে অর্পিতা ও পার্থ

পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। খারিজ করা হল তাঁর জামিনের আবেদন। অর্পিতা মুখোপাধ্যায় জামিনের আবেদন জানাননি। তাঁকেও ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল। ১৮ তারিখ পার্থ-অর্পিতা দু’জনকেই ফের আদালতে তোলা হবে।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতারের ৬ দিন পর, পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হারিয়েছেন দলের সমস্ত পদ। এবার প্রয়োজনে বিধায়ক পদও ছাড়তে পারেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে তেমনই জানান তাঁর আইনজীবী। অন্যদিকে জেল হেফাজতে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রাণসংশয়েরও আশঙ্কা করছে ইডি। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে, ইডির বিশেষ আদালতে তোলা হয় পার্থ ও অর্পিতাকে। জেলে গিয়েও পার্থকে জেরা করতে পারে ইডির ২ আধিকারিক। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে আলিপুর মহিলা সংশোধনাগারে।

আরও পড়ুন: SSC: কাটতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি জারি এসএসসি

সূত্রের খবর, জেরায় অর্পিতাকে দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি প্রশ্ন করে, 'আপনি এঁকে চেনেন?' তার উত্তরে নাকি পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'না, তেমনভাবে চিনি না।' তখন ইডির তদন্তকারীরা আবার প্রশ্ন করেন, 'তাহলে কীভাবে চেনেন?' ইডির এই প্রশ্নের উত্তরে পার্থ নাকি বলেছেন, 'মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত।' অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে পার্থ এমনটাই বলেছেন বলে দাবি ইডির। 'উনি কি আপনার ক্লোজ?' প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে, খবর সূত্রের। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'না...নাকতলার পুজোর সময় দেখেছি।' সূত্রের খবর, জেরার সময় উঠে আসে টাকার প্রসঙ্গও। অর্পিতাকে দেখিয়ে প্রশ্ন করা হয়, ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?' সূত্রের খবর, পার্থ তখন উত্তর দেন, 'শুনেছি'। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এটা তাহলে কার টাকা? তার উত্তরে পার্থ জানিয়েছেন 'জানি না।' এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget