এক্সপ্লোর

Partha Chatterjee : যুগলে তাইল্যান্ড - গোয়া, ইডির চার্জশিটে পার্থ-অর্পিতাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি

Partha Arpita : ২০১৪-১৫ সালে তাইল্যান্ডের ফুকেট গিয়েছিলেন পার্থ-অর্পিতা, আর কী জানা গেল ?

কলকাতা : SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করেছে ইডি। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। ED’র তরফে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা’র ১০৩ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে চার্জশিটে। এরপর ওই চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর দাবি করে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । 

তাইল্যান্ড-গোয়ায় পারেথ অর্পিতা
১৭২ পাতার চার্জশিট-সহ ১৪ হাজার ৬৪০ পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি। তাতে দাবি, একাধিকবার তাইল্যান্ড-গোয়ায় গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ২০১৪-১৫ সালে তাইল্যান্ডের ফুকেট গিয়েছিলেন পার্থ-অর্পিতা। চার্জশিটে স্নেহময় দত্ত নামে একজনের বয়ান উল্লেখ করে দাবি ইডির। জানা গিয়েছে, ওই চর্জশিটের নথির মধ্যে রয়েছে ৪৩ জনের বয়ানের রেকর্ড।

অর্পিতা 'বস'!
তাইল্যান্ড এইচআর অ্যাসোসিয়েশনের নামে পার্থকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পার্থ-অর্পিতার সঙ্গে তাইল্যান্ড যাওয়ার দাবি করেছেন ওই স্নেহময়। তাঁর দাবি, তাইল্যান্ড যাওয়ার সমস্ত খরচ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে অর্পিতার সঙ্গে স্নেহময়ের পরিচয় করিয়ে দেন পার্থ। অর্পিতাকে 'বস' হিসেবে স্নেহময়ের সঙ্গে পরিচয় করান প্রাক্তন শিক্ষামন্ত্রী। অর্পিতাকে সিমবায়োসিস মার্চেন্টস বলে সংস্থার বস হিসেবে পরিচয় করান পার্থ। স্নেহময়ের বয়ানের উল্লেখ করে ১৭২ পাতার চার্জশিটে এমনই দাবি করেছে ইডি।

মা হতে চেয়েছিলেন অর্পিতা ?
সূত্রের খবর, ইডি চার্জশিটে দাবি করেছে, অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। আপত্তি নেই জানিয়ে তাতে নো-অবজেকশনও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকারও করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানান, জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়। 

ED’র চার্জশিটে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা এবং ৫ কোটি টাকার সোনা। এছাড়াও নামে-বেনামে ফ্ল্যাট, ফার্ম হাউস, অভিজাত এলাকায় জমির কথা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি ৩৩ লক্ষ টাকা। এর পাশাপাশি, পার্থ-অর্পিতার ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করার কথা ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ED’র চার্জশিটে বলা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ফের এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করবে ED। 

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget