এক্সপ্লোর

Partha Chatterjee : আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ ! আনলেন শুভেন্দু, দিলীপ, সুজনের নাম

আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিস্ফোরক দাবি। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম

প্রকাশ সিনহা, কলকাতা : আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিস্ফোরক দাবি। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম শোনা গেল। তিনি বললেন, এঁরা আগে দেখুন উত্তরবঙ্গে কী করেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন,' যে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, তাঁরা উত্তরবঙ্গে কী করেছেন ! তাঁরা ২০০৯-১০ এর CAG রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে। যেহেতু আমি বলেছি, আমি কিচ্ছু করতে পারব না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা , কোনও বেআইনি কাজ করতে পারব না।'  তিনি আরও বলেন,' শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না ! ডিপিএসটি-টা দেখুন কী করেছে '

অন্যদিকে আদালতে তোলার আগে দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের মন্তব্যও বিস্ফোরক। তিনি বলেন, 'যা জিজ্ঞাসা করার করুন, ম্যাজিশিয়ান কুন্তল ঘোষকে'।                 

আরও পড়ুন : 

'পুরসভায় নিয়োগ-দুর্নীতি'র তদন্ত চেয়ে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি সুকান্তর, চিঠি কেন্দ্রকে



নিয়োগ-দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-মামলার শুনানি  আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। এর আগে ১৬ মার্চ, বিচারকের কাছে হাতজোড় করে পাঁচ মিনিট কথা বলার আবেদন জানান পার্থ। আজ আদালতে কী বলবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? সেদিকেই সবার নজর থাকবে।

এছাড়া, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিকাণ্ডে SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে পেতে আজ আবেদন জানাবে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিন্হার পাশাপাশি, আজ সুবীরেশ ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলদেরও আদালতে পেশ করা হচ্ছে। 

আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেন কয়েকজন। তবে শুধু আজ নয়, গত বছর ২৫ জুলাই ভুবনেশ্বর ও ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে চোর চোর স্লোগানের সম্মুখীন হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

গত ১৬ মার্চ, শুনানি শেষ হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে, হাতজোড় করে, বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বলেন, আগামী দিনে যখন শুনানি হবে, তখন যেন আমাকে ৫ মিনিট বলতে দেওয়া হয়। বিচারক সম্মতি জানান। সূত্রের খবর, এজলাস থেকে বেরনোর আগে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠদের কাছে বলেন,  'আমি নিয়োগকর্তা নই। মন্ত্রী ছিলাম। কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি, করবওনা। বোর্ড চলে নিজস্ব বিধি ও আইনের দ্বারা।'

'

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget