এক্সপ্লোর

Partha Chatterjee : কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে

Air Ambulance : তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী...

কলকাতা : কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। SSKM থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর।

পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সায় ভুবনেশ্বর এইএমস একটি মেডিক্যাল টিম গঠন করবে। আগামীকাল দুপুর তিনটের মধ্যে রিপোর্ট তৈরি করে তদন্তকারী আধিকারিককে দেবে। এসএসকেএমের চিকিত্‍সক, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও রিপোর্ট দিতে হবে। তদন্তকারী আধিকারিক সেই রিপোর্টের কপি কলকাতায় ইডি দফতরে পাঠাবেন। সেই রিপোর্ট নিম্ন আদালতে পেশ করবে ইডি। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এনিয়ে নিম্ন আদালতে আগামীকাল বিকেল চারটেয় শুনানি হবে।

আদালতে কী বলেন ইডি-র আইনজীবী ?

এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভর্তি মামলায় আজ আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত ? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। অভিযুক্তকে যদি হেফাজতেই না নিতে পারি, তাহলে নির্দেশ কার্যকর করব কীভাবে ? ইডি হেফাজতের পরই এসএসকেএমে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দেয় নিম্ন আদালত। আমরা ১৪ দিনের হেফাজত চেয়েছিলাম, কিন্তু মাত্র ২ দিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে না। এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না। ইডি অফিসরদের সঙ্গে দুর্ব্যবহার করছে।

আরও পড়ুন ; কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে

ইডির আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএম-কে এখন সেফ জোন মনে করছেন অনেকে। অনুব্রত বা মদন মিত্র যখন এসএসকেএম থেকে সার্টিফিকেট নেন তখন ঠিক থাকে তো? কল্যাণী এইমস এর প্রস্তাব আমি মানতে পারব না। কল্যাণী এইমস এর নিয়োগ নিয়ে তদন্ত চলছে। বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ আমি এই মুহূর্তে দেব না। ভুবনেশ্বর এইমস থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget