এক্সপ্লোর

Andal Road Accident: বালিভর্তি লরির ধাক্কায় মৃত্যু যুবকের, ভাঙচুর-উত্তেজনা অন্ডালে

Paschim Bardhaman News: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর: মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে এসে ধাক্কা বালি বোঝাই লরির। তাতে বেঘোরে মৃত্যু হল এক যুবকের। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডালে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় যানজটের ফলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (Andal Road Accident)

পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহত যুবককে শুভম রাম বলে শনাক্ত করা হিয়েছে। তিনি হরিপুরের ছাইগাদা পাড়ার বাসিন্দা। বালি ভর্তি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। (Paschim Bardhaman News)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর ওই যুবক শীতলপুর থেকে সিদুলির দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। খোলামুখ খনির কাছে পৌঁছলে উল্টো দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা বালিভর্তি একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে এবং সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

আরও পড়ুন: Bankura News: ঠাকুমা ডাক শুনে খুলে দিয়েছিলেন দরজা, মুখ বাড়াতেই ঘটে গেল অনর্থ, নিজের দুয়ারেই আক্রান্ত বৃদ্ধা

স্থানীয়দের অভিযোগ, বালি ভর্তি লরি ওই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবেই যাতায়াত করে। চোখের সামনে সব ঘটতে দেখেও এ ব্যাপারে উদাসীন পঞ্চায়েত এবং প্রশাসন। তার জেরে হামেশাই ওই রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা ঘটতে থাকে। এবার প্রাণ গেল ওই যুবকের। বেপরোয়া লরির চলাচল বন্ধ করতে হবে বলে দাবি তুলেছেন স্থানীয়রা। মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তুলেছেন তাঁরা। 

দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর শনিবার স্থানীয়রা শীতলপুর-সিদুলি রাস্তা অবরোধ করে রাখেন দীর্ঘ ক্ষণ। ভাঙচর চালানো হয় ঘাতক লরিটিতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ছোড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান রামচরিত্র পাসোয়ান। তিনি বলেন, "এটি একটি মাত্র রাস্তা। ইসিএল ট্রান্সপোর্টের গাড়ি চলাচল করে। সাধারণ মানুষও যাতায়াত করেন। তাই এত দুর্ঘটনা ঘটে।" মৃতের পরিবারকে প্রশাসনের তরফে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেরা শিরোনাম

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget