এক্সপ্লোর

Paschim Bardhaman : মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল আরোহীকে পিষে দিল বালি বোঝাই লরি, ডামরায় উত্তেজনা

Asansol : মাস ছয়েক আগে বার্নপুর রিভার সাইডে দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য এক সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য। নদীবক্ষ থেকে বালি তোলার পরে তা বোঝাই করা লরিগুলি আসানসোল শহরের মধ্যে দিয়েই যাতায়াত করে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) ডামরায় সাইকেল আরোহীকে পিষে দিল বালি বোঝাই লরি। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম গরিবন ধারি। বয়স ৫৫ বছর। ফের একবার বালি বোঝাই লরির ধাক্কায় সাধারণ মানুষের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ডামরা। ঘাতক লরির চালক পলাতক। 

স্থানীয়দের একাংশ ভাঙচুর চালায় কয়েকটি লরিতে। রাস্তায় শুরু হয় বিক্ষোভ। আসানসোল দক্ষিণ থানা (Asansol South Police Station) থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুদিন আগে বার্নপুরেও বালি বোঝাই লরি পিষে দেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। একমাসের মধ্যে আসানসোলে এটি দ্বিতীয় ঘটনা। মাসখানেক আগে হীরাপুর থানা এলাকার বার্নপুরে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। সেবার মৃত্যুর পর কার্যত শোরগোল পড়ে গিয়েছিল শিউরে ওঠা ভিডিও সামনে আসায়। যেখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। দ্রুত গতিতে এসে বাইকে দাঁড়ানো দু'জনকে পিষে দিচ্ছে একটি বালি বোঝাই লরি।

বেপরোয়া লরির দাপটেই মৃত্যু !

মাস ছয়েক আগে বার্নপুর রিভার সাইডে দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য Reach dredging ltd নামে এক সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য। নদীবক্ষ থেকে বালি তোলার পরে তা বোঝাই করা লরিগুলি আসানসোল শহরের মধ্যে দিয়েই যাতায়াত করে। অভিযোগ অসময়ে বেপরোয়া লরির দাপটেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। যদিও এই বিষয়ে টেন্ডার প্রাপ্ত সংস্থার পাল্টা দাবি, সময় মেনেই লরি চলাচল করে। 

পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

প্রসঙ্গত, মাসখানেক আগে বালি বোঝাই বেপরোয়া লরির ধাক্কায় তৃণমূল কর্মীর মৃত্যু হওয়ার পরে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন খোদ শাসকদলের নেতাই ! আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেছিলেন, 'প্রত্যক্ষদর্শীরা বলেছে, ওভারলোডেড ট্রাক মেরে দিয়েছে, বারবার ওভার বালু লোডেড, যে কোম্পানিটা করে, কী সত্ত্ব পেয়েছে, কাদের এর পিছনে মদত আছে, আমার জানা যায়, এই যে বালি চুরি, বালু তোলাবাজির অ্যাগেইনস্টে বলায় প্রশাসন একটাই কাজ করেছে, সিকিওরিটি তুলে নিয়েছে, সবাই জানেন এখানে ৩০০ টাকা করে তোলা হচ্ছে, সরকারটা বদনাম হচ্ছে। এর দায়টা কে নেবে?'

আরও পড়ুন- বচসা, হাতাহাতির মাঝে পান দোকানির পেটে কাঁচি ঢুকিয়ে দিল সেলুন মালিক, খড়গপুরে চাঞ্চল্য

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget