এক্সপ্লোর

Paschim Bardhaman News: প্রাণে বেঁচে ফিরেছেন, কিন্তু ভবিষ্যতের কী হবে? দুশ্চিন্তায় ইউক্রেনফেরত যমজ বোন রুমকি-ঝুমকি

Paschim Bardhaman News: রুমকি এবং ঝুমকি খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। দু’জনই প্রথম বর্ষের পড়ুয়া।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: যুদ্ধের হাত থেকে পালিয়ে বেঁচেছেন। কিন্তু ভবিষ্যৎ এখনও অনিশ্চিতই। তাই ঘরে ফিরেও স্বস্তি পাচ্ছেন না দুর্গাপুরের দুই যমজ বোন। দুশ্চিন্তায় তাঁদের পরিবারও। কম খরচে ডাক্তারি পড়াতেই দুই মেয়েকে ইউক্রেন পাঠিয়েছিলেন। এখন কী ভাবে সবকিছু সামাল দেবেন, ভাবতে গিয়েই সব গুলিয়ে যাচ্ছে তাঁদের।  

পশ্চিম বর্ধমান দুর্গাপুরের রাতুড়িয়ার বাসিন্দা রুমকি এবং ঝুমকি গঙ্গোপাধ্যায়। পরিবারের যমজ কন্যা তাঁরা। দু’জনই মেধাবী ছাত্রী। চিকিৎসক হওয়ার স্বপ্নও দেখা একই সঙ্গে। কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দুই মেয়েকে ডাক্তারি পড়ানোর সাধ্য ছিল না পরিবারের। তাই কম খরচে বিশ্বমানের পড়াশোনার নদির রয়েছে যে দেশের, পরস্পরের ভরসায় দুই বোনকে সেই সুদূর ইউক্রেনে পাঠিয়েছিলেন। কিন্তু তার পরিণতি এমন হবে ভাবতে পারছেন না পরিবারের কেউই।

রুমকি এবং ঝুমকি খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। দু’জনই প্রথম বর্ষের পড়ুয়া। তাঁরা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর কী করপবেন বুঝে উঠতে পারছিলেন না। প্রথমে স্থানীয় একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কিন্তু মুহুর্মুহু বোমা, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার শব্দে বেঁচে ফেরার আশাটুকুও হারাতে বসেছিলেন।

আরও পড়ুন: Ukraine Crisis: ১৩ দিন পরেও ইউক্রেন থেকে এখনও ভারতীয় পড়ুয়াদের ফেরানোর প্রক্রিয়া শেষ হয়নি। Bangla News

তাতেই সাহস করে দুই বোন বেরিয়ে পড়েন ধ্বংসস্তূপের মধ্যে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে খারকিভ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তাঁরা। কোনও রকমে একটি বাসে ওঠার সুযোগ পান। তাতে চেপে পৌঁছে যান রোমানিয়া সীমান্তে। অনেক কাঠখড় পুড়িয়ে রোমানিয়ায় নিরাপদ আশ্রয়ে পৌঁছন। তার পর সেখান থেকে দিল্লি হয়ে মঙ্গলবার বাড়ি ফেরেন।  দুই মেয়েকে কাছে পেয়ে স্বস্তিতে রুমকি-ঝুমকির মা সুনন্দা গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, ‘‘খুব আনন্দ হচ্ছে। অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম যে!’’

পাড়ার মেয়েরা নিরাপদে ফিরেছেন, তা দেখতে ভিড় করছেন পড়শিরাও। দেখা করে, আশ্বস্ত করে যাচ্ছেন। কিন্তু প্রাণে বেঁচে ফিরলেও, ভবিষ্যতের অনিশ্চয়তা ভোগাচ্ছে রুমকি-ঝুমকিকে। ঝুমকি বলেন, ‘‘খরচ কম বলে ওখানে পড়তে গিয়েছিলাম। এখন কী করব সেটাই চিন্তার। সরকারকে অনুরোধ করব সাহায্য করতে।’’

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার
Chandrima Bhattacharya|''মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী, পরম্পরা মেনেই করেছেন'',বললেন রুদ্রনীল
Mamata Banerjee | বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি | সাহস থাকলে বিজেপিতে যোগ দিন : মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget