এক্সপ্লোর

Paschim Medinipur : খড়গপুরে পার্টি অফিসের দখল ঘিরে কংগ্রেস-তৃণমূলের ধুন্ধুমার

Kharagpore : তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বেধে যায় পুলিশ কর্মীদের। শেষমেশ তাঁদের পার্টি অফিস থেকে বের করে দেয় পুলিশ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : পার্টি অফিসে তৃণমূল নেত্রীর ছবি, তৃণমূলের ঝাণ্ডা। সেই অফিসেই কাজ করছেন কংগ্রেস নেত্রী। তৃণমূল কর্মী-সমর্থকরা দখল নিতে গেলে ধুন্ধুমার বাধল খড়পুরে। পুলিশ (Police) এসে বের করে দিল তৃণমূল কর্মীদেরই। দু’দলের টানাপোড়েনে আপাতত তালা পড়েছে পার্টি অফিসে।

পার্টি অফিস কার ?

তৃণমূল না কংগ্রেস ? পার্টি অফিস কার?  সেই নিয়ে বেজায় শোরগোল খড়গপুরে। খড়গপুর টাউনের ঝাপেটাপুরে এই পার্টি অফিস ঘিরেই টানাপোড়েন শুরু হয়েছে। যার জল গড়াল থানা পর্যন্ত। সোমবার তৃণমূল কর্মী সমর্থকরা পার্টি অফিসে এলে পুলিশে খবর দেন স্থানীয় কংগ্রেস নেত্রী। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বেধে যায় পুলিশ কর্মীদের। শেষমেশ তাঁদের পার্টি অফিস থেকে বের করে দেয় পুলিশ।

কংগ্রেস-তৃণমূলের টানাপোড়েন

পার্টি অফিসের বাইরে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানো। রঙচটা দেওয়ালে আবছা দেখা যাচ্ছে নীল কালিতে লেখা তৃণমূল কংগ্রেসের নাম। অফিসের চাল থেকে শুরু করে গোটা চত্বরে ঝুলছে তৃণমূলের ঝাণ্ডা। ঘরের ভিতরের দেওয়ালেও জ্বলজ্বল করছে তৃণমূল নেত্রীর ছবি। তার সামনে বসেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেত্রী দাবি করছেন, এই পার্টি অফিস কংগ্রেসের। খড়গপুর টাউনের কংগ্রেস সাধারণ সম্পাদক সমিতা দাস বলেছেন, 'আমার কংগ্রেসের অফিস। তৃণমূল দখল করেছিল। আমি পুলিশের সাহায্যে উদ্ধার করি'। 

পুরভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন সমিতা দাস। কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে লড়েন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, সেই সময় ঝাপেটাপুরে তৃণমূল পার্টি অফিস নির্বাচনী কাজের জন্য তাঁকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। সোমবার তা ফেরত নিতে গেলে গণ্ডগোল বাধে। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য দেবযানী পাত্র বলেছেন, 'আমি ওঁকে ভোটের কাজে ব্যবহার করতে দিয়েছিলাম। এটা তৃণমূলেরই অফিস'।

পঞ্চায়েত ভোটের আগে, খড়গপুরে পার্টি অফিসের দখল ঘিরে চাপানউতোর চরমে। 

প্রসঙ্গত, খড়গপুরে কথা কাটাকাটি, বচসা, হাতাহাতির মাঝেই অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। রক্তারক্তি অবস্থা। ঝামেলার মাঝেই হাতের কাঁচি এক পান ব্যবসায়ীর পেটে ঢুকিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল সেলুন ব্যবসায়ীর বিরুদ্ধে। যন্ত্রণায় কাতরাতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীকে। যার পর গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। আটক করা হয়েছে অভিযুক্ত সেলিন দোকানের মালিককে। এহেন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় খড়গপুরে (Kharagpur)।

আরও পড়ুন- স্কুলে মৃত্যুফাঁদ, পুরুলিয়ায় ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড়, আতঙ্কে পড়ুয়ারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget