এক্সপ্লোর

Chandrakona News: মাটিভর্তি ট্রাক চাপা পড়ে মৃত ১, চন্দ্রকোনায় চরমে উঠল অশান্তি

Chandrakona News: দীর্ঘ দিন ধরে পুকুর খননে বাধা দিয়ে আসছিলেন স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লিখিত আর্জিও জানানো হয়, যাতে পুকুর খনন বন্ধ হয়।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: মাটি বোঝাই ট্রাক উল্টে বিপত্তি। তার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চন্দ্রকোনায়। একাধিক ট্র্যাক্টর এবং মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিলেন উত্তেজিত জনতা। পুলিশ এবং দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur News) জেলার চন্দ্রকোনা (Chandrakona News) ১ নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বেলাদণ্ড গ্রামে এমনই ঘটনা ঘটেছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে থেকেই বেলাদণ্ড গ্রামের বাসিন্দা অরূপ ঘোষ,নিমাই ঘোষ গ্রাম লাগোয়া জামিরা মৌজায় লোকালয়ের মধ্যেই কৃষিজমিতে (Agricultural Land) মাটি খুঁড়ে পুকুর (Pond) খননের কাজ করছিলেন।

আর সেই পুকুর খননের মাটি রাতের বেলায় ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামেরই অন্য প্রান্তে। মাটি ভর্তি সেই ট্রাকই মাঝপথে রাস্তার উপর উল্টে যায়। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় সুকুমার রায় নামের ৩৯ বছর বয়সি গ্রামেরই এক বাসিন্দার।

এই ঘটনাকে ঘিরেই চরম উত্তেজনা দেখা দেয়। গ্রামের মানুষের অভিযোগ ট্র্যাক্টর চালকরা ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: North 24 Parganas: শুরু পাড়ায় শিক্ষালয় কর্মসূচী, হাবরায় মনোরম পরিবেশে ক্লাস করল ছাত্ররা

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পুকুর খনন করার অনুমতি নেই। দীর্ঘ দিন ধরে পুকুর খননে বাধা দিয়ে আসছিলেন তাঁরা। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লিখিত আর্জিও জানানো হয়, যাতে পুকুর খনন বন্ধ হয়। পুকুর করলে এলাকার মানুষের বসতবাড়িগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে বোঝানোর চেষ্টা হয়।

কিন্তু কিছপতেই কাজ হয়নি। এ বৃহস্পতিবার রাতে সুকুমার রায়ের মৃত্যুর পর তাই পরিস্থিতি তেতে ওঠে। উত্তেজিত মানুষ চারটি ট্র্যাক্টর, একটি জেসিবি মেশিন এবং একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। তাতে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায় গাড়িগুলি। শুক্রবার সকাল থেকে এই ঘটনায় থমথমে এলাকা। এলাকার মানুষজনদের দাবি, দ্রুত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। মৃত ব্যক্তির পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget