এক্সপ্লোর

Paschim Medinipur : ৪ বছরেও গঠিত হয়নি কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বোর্ড, ভাতা-বকেয়ায় আদালতের পথে গেরুয়া শিবির

Keshyari Panchayat Samity : ২০১৮-র মে থেকে ২০২২-এর জুন, ৪ বছর পার। আরও একটা পঞ্চায়েত ভোট (Panchayat Vote) সামনে চলে এল

সৌমেন চক্রবর্তী, কেশিয়াড়ি : চার বছরেও গঠিত হয়নি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশিয়াড়ি (Keshyari) পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বোর্ড। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপির বক্তব্য, এর ফলে প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

২০১৮-র মে থেকে ২০২২-এর জুন, ৪ বছর পার। আরও একটা পঞ্চায়েত ভোট (Panchayat Vote) সামনে চলে এল। অথচ এখনও অবধি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা গেল না। বিজেপির অভিযোগ, এর ফলে, প্রতি মাসে প্রাপ্য সাড়ে ৩ হাজার টাকা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা।

আরও পড়ুন ; সাড়া দেয়নি তৃণমূল, এবার AAP-এ যোগ দিতে চান লক্ষ্মণ শেঠ

কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা ২৫। বিজেপির দাবি, প্রতি সদস্যের গত ৪৮ মাসে ভাতা বাবদ বকেয়া ১ লক্ষ ৬৮ হাজার টাকা। তা নিয়েই গেরুয়া শিবির ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য সন্দীপ পাল বলেন, আমাদের ডিউ আছে দেড় লক্ষ টাকা মতো, কেন সেটা ডিউ থাকবে ?

একনজরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি-

গত পঞ্চায়েত ভোটে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ২৫টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয় ১৩টিতে। তৃণমূলের দখলে যায় ১২টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ৪ বারের চেষ্টাতেও বোর্ড গড়তে পারেনি বিজেপি। এই নিয়ে বিস্তর রাজনৈতিক চাপানউতোর চলে। পরে বিজেপির ৯ জন জয়ী সদস্য যোগ দেন তৃণমূলে। এখন সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের পক্ষে। তা সত্বেও বোর্ড গঠন না করা এবং যাবতীয় জটিলতার জন্য, তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রঞ্জিত মুর্মু বলেন, রাজ্য সরকার অজুহাত দেখিয়ে হাইকোর্টের কথা বলে বোর্ড গড়েনি। আমরা তাই হাইকোর্টে যাব, ভাতা দেওয়া হোক।

কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে ভাতা বন্ধের দায় নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, ওরাই হাইকোর্টে মামলা করে রেখেছে। বোর্ড হয়নি ওদের জন্য, তাই জন্য ভাতা পাচ্ছে না।

গত পঞ্চায়েত ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে পারেনি বিজেপি। এই নিয়ে আগেও তারা হাইকোর্টে গিয়েছিল। কিন্তু ৪ বছর পরও জট কাটেনি। এবার ভাতা বিতর্কে ফের হাইকোর্টে যাওয়ার তোড়জোড় করছে বিজেপি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget