এক্সপ্লোর

Paschim Medinipur: 'অশুভ শক্তি'! দলবদল নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক

BJP: সম্প্রতি ব্লক সভাপতির হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন কয়েকজন। সেই ঘটনার প্রসঙ্গ তুলেই আক্রমণ তৃণমূল বিধায়কের

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দলবদল নিয়ে এবার বিস্ফোরক দলেরই বিধায়ক। দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন দাঁতনের তৃণমূল (TMC MLA) বিধায়ক। বিধায়কের বক্তব্যে কার্যত স্পষ্ট তৃণমূলে আদি-নব্যের লড়াই।

সম্প্রতি দাঁতনের চকইসমাইলপুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি প্রতুল দাসের হাত ধরে বেশ কয়েকজন বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন। গতকাল সেই চকইসমাইলপুর এলাকাতেই একটি সভা করেছিলেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। সেই সভা থেকেই নাম না করে দলের ব্লক সভাপতিকে কটাক্ষ করেন তিনি। 

কী বলেছেন বিধায়ক:
দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, 'যাঁরা আজকে ৯৮ সাল থেকে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে সারা চক ইসমাইলপুর অঞ্চল ঘুরেছেন দলকে সংগঠিত করার জন্য। দলকে সেই জায়গায় নিয়ে গেছেন। ২০১৯-এ যারা বিজেপি করছিল, ২০২১-এ যারা বিজেপি করছিল, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে যারা বিজেপি করছিল আজকে তাদের হাতে যদি কেউ কেউ পতাকা গুঁজে দেয়, আমি মনে করি সেটা অশুভ শক্তির হাতে এই পতাকা তুলে দেওয়া হচ্ছে। সেই অশুভ শক্তিকে বিনাশ করতে হবে।'                                

যদিও এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি প্রতুল দাস দাবি করেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনে কাজ করছি। যে বলেছে সে ভুল। এখানে কোনও অশুভ শক্তি নেই।' তাহলে অন্য দল থেকে তৃণমূলে যোগদান নিয়ে তৃণমূলের অন্দরে মতভেদ কি স্পষ্ট হল? উঠছে প্রশ্ন।

এই ঘটনায় তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির মেদিনীপুর (Medinipur) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক উমা বিশ্বাসের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বে জন্যই তৃণমূলে এমন আকচাআকচি হয়েছে। শাসকদলের মালিকানা নিয়ে গন্ডগোল বলে খোঁচা বিজেপির। 

পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার বলা হয়েছিল। যাঁরা অন্য দলে থেকে লড়ছেন বা যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, ভোটের পর তাঁদের দলে ফেরত নেওয়া হবে না। যদিও পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পরে তৃণমূলে আসতে দেখা গিয়েছে একাধিক নির্দল জয়ী প্রার্থী, বিরোধী দলের জয়ী প্রার্থীদের।

সম্প্রতি, তমলুকে বিজয়া সম্মিলনীর মঞ্চে প্রকাশ্যে এসে পড়েছিল তৃণমূল বিধায়ক এবং কাউন্সিলর ও যুব তৃণমূল নেতার সংঘাত। মুর্শিদাবাদেও আলাদা করে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করতে দেখা গিয়েছে বিধায়ক ও ব্লক সভাপতিকে। এবার দাঁতনে খোদ বিধায়কের মন্তব্য উসকে দিল তৃণমূলের আদি-নব্যের দ্বন্দ্ব।

আরও পড়ুন: আমদাবাদে ফাইনাল! রানাঘাটে বিশ্বকাপের 'ট্রফি'!

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Suvendu Adhikari : বারুইপুরকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ঠিক আগের দিন পুলিশকে ডেডলাইন দিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
বারুইপুরকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ঠিক আগের দিন পুলিশকে ডেডলাইন দিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget