এক্সপ্লোর

বসিরহাটে জমি বিবাদের জেরে সংঘর্ষে মৃত ব্যক্তি, জখম কমপক্ষে ১২

Bangla News: হাড়োয়ার শালিপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন মোল্লা ও ছাদেক মোল্লার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি ও জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে।

সমীরণ পাল, বসিরহাট: জমি নিয়ে বিবাদের (Land clash) জেরে দু-পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষের জেরে মৃত্যু হল একজনের। মৃতের নাম সাইফুদ্দিন মোল্লা। অন্যদিকে এই ঘটনায় উভয়পক্ষের ১২ জন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) বসিরহাট (Basirhat) মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের হাড়োয়ার (Haroa) আন্দুলিয়া এলাকা।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘তিন মাস ধরে নির্বাচন হয় কখনও শুনেছেন’? ‘বাবু-বিবি’দের আক্রমণ মমতার

স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়োয়ার শালিপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন মোল্লা ও ছাদেক মোল্লার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি ও জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে। প্রথমে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। তারপর উভয়পক্ষের লোকেরা একে অপরের উপরে দাঁ, কুড়ুল ও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর জেরে শুরু হয় তুমুল মারামারি। কিছুক্ষণ পরে উভয়পক্ষের মারামারির জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় সাইফুদ্দিন আলি মোল্লার। আর মারামারির জেরে জখম হন কমপক্ষে আরও ১২ জন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'এখন থেকেই বলছে জেলে পুরবে, উল্টো টাঙিয়ে দেবে, জিতলে কী করবে ভাবুন'! মমতার নিশানায় BJP

হাড়োয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, মারামারির খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ও মারামারিতে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। দু-পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশও মোতায়েন করা হয়েছে। প্রতিবেশীরা বলছেন, ওই দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। শনিবার তা চরম আকার ধারণ করে। তবে শেষ পর্যন্ত যে খুনোখুনি হবে তা বোঝা যায়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget